সকালে নাস্তা না করলে ভয়ঙ্কর পরিণতি!
দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার হলো সকালের নাস্তা। যা সারাদিন মনকে রাখে প্রফুল্ল। কিন্তু ডায়েটকারীরা সকালের নাস্তা করতে চান না। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এই প্রবণতায় লুকিয়ে আছে ভয়ঙ্কর বিপদ!
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্কুল অব পাবলিক হেলথ স্বাস্থ্য ও খাদ্যাভ্যাসের পারস্পরিক সম্পর্ক নিয়ে একটি গবেষণা পরিচালনা করে। তারা ৪৬ হাজার ২৮৯ জন নারীর ওপর এই গবেষণাটি পরিচালনা করে। ফলাফল খুবই বিস্ময়কর।
এতে বলা হয়, যে নারীরা নিয়মিত সকালের নাস্তা খান না, তাদের টাইপ ২ ডায়াবেটিস হওয়ার ঝুঁকি অনেক বেশি। আর যে কর্মজীবী নারীরা সকালের নাস্তা বাদ দেন তাদের ৫৪ শতাংশের টাইপ ২ ডায়াবেটিস হওয়ার সুযোগ তৈরি হয়।
প্রতিবেদনে বলা হয় যেসব ছেলেরা সকালের নাস্তা বাদ দেন, তাদের মধ্যে ২৭ শতাংশের হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকিতে থাকেন। গবেষণার নেতৃত্ব দেয়া ড. লিয়া চাহিল বলেন, স্বাস্থ্যকর নাস্তা হৃদরোগের ঝুঁকি কমায়। যারা সকালের নাস্তা এড়িয়ে যান তাদের উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় এবং ধমনীতে রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়।
আবার যারা সকালের নাস্তা বাদ দেন, তাদের ওজন দ্রুত বাড়ে। সকালের নাস্তা না খেলে চিনি ও চর্বি যুক্ত খাদ্য গ্রহণের উৎসাহ বৃদ্ধি পায়। সেই সাথে তীব্র ক্ষুধা পায় বলে সারাদিনে আপনি যাই পান তাই খেতে থাকেন। ক্ষুধা যত বৃদ্ধি পাবে খাদ্য গ্রহণের পরিমাণও বৃদ্ধি পায়। যা আপনার প্রতিদিনের ক্যালরি গ্রহণের মাত্রাও ছাড়িয়ে যায়। তাই নিয়মিত সকালের নাস্তা বাদ দিলে ওজন কমার বদলে ওজন বৃদ্ধিই পাবে।
নাস্তা না করলে শরীরের এনার্জি কমে যায় এবং শারীরিক কর্মক্ষমতার স্তর ও কমতে থাকে। সকালের নাস্তা বাদ দেয়ার ফলে হতে পারে মাইগ্রেন। সেইসঙ্গে আপনার শরীরে পানির ঘাটতি ঘটতে পারে। সকালের নাস্তা বাদ দেয়ার নেগেটিভ প্রভাব পড়বে আপনার মুডে। আপনি খিটখিটে হয়ে উঠবেন। আপনার এনার্জিতে ঘাটতি হবে। অবসাদ ঘিরে ধরবে। কমে আসবে স্মৃতিশক্তি।
কালের নাস্তা বাদ দিলে যেসব ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে, চলুন তা দেখে নেয়া যাক-
হৃদপিণ্ডের জন্য ক্ষতিকর
যেসব ছেলে সকালের নাস্তা বাদ দেন তাদের মধ্যে ২৭ শতাংশের হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকিতে থাকেন। সকালের নাস্তা এড়িয়ে গেলে উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় এবং ধমনীতে রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়। ফলে স্ট্রোকও হতে পারে।
ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বৃদ্ধি পায়
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ পাবলিক হেলথ স্বাস্থ্য ও খাদ্যাভ্যাসের পারস্পরিক সম্পর্ক নিয়ে একটি গবেষণা পরিচালনা করে। ৪৬,২৮৯ জন নারীর ওপর এই গবেষণাটি পরিচালনা করা হয় ৬ বছর ধরে। ফলাফল খুবই বিস্ময়কর। এতে বলা হয়, যে নারীরা নিয়মিত সকালের নাস্তা খান না তাদের টাইপ ২ ডায়াবেটিস হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে। আর যে সকল কর্মজীবী নারী সকালের নাস্তা বাদ দেন তাদের ৫৪ শতাংশের টাইপ ২ ডায়াবেটিস হওয়ার সুযোগ তৈরি হয়।
ওজন বৃদ্ধি ঘটাতে পারে
সকালের নাস্তা না খেলে চিনি ও চর্বি যুক্ত খাদ্য গ্রহণের উৎসাহ বৃদ্ধি পায়। সেই সাথে তীব্র ক্ষুধা পায় বলে সারাদিনে আপনি যাই পান তাই খেতে থাকেন। ক্ষুধা যত বৃদ্ধি পাবে খাদ্য গ্রহণের পরিমাণও বৃদ্ধি পায়। যা আপনার প্রতিদিনের ক্যালরি গ্রহণের মাত্রাও ছাড়িয়ে যায়। তাই নিয়মিত সকালের নাস্তা বাদ দিলে ওজন কমার বদলে ওজন বৃদ্ধিই পাবে।
মানসিক অবস্থা ও শরীরের ওপর নেতিবাচক প্রভাব
সকালের নাস্তা এড়িয়ে গেলে মেজাজ ও এনার্জির উপর নেতিবাচক প্রভাব পড়ে। স্মৃতির দক্ষতা নিম্নতম পর্যায়ে চলে যায় এবং ক্লান্তিবোধের স্তর উচ্চতর পর্যায়ের হয়।
চুল পড়া বৃদ্ধি করে
খাবারে প্রোটিনের পরিমাণ কম হলে কেরাটিনের স্তরকে প্রভাবিত করে যা চুলের বৃদ্ধিকে প্রতিহত করে এবং চুল পড়া বৃদ্ধি করে। ব্রেকফাস্ট সারা দিনের এমন একটি খাবার যা হেয়ার ফলিকল উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই যদি আপনি উজ্জ্বল ও শক্তিশালী চুল চান তাহলে প্রোটিন সমৃদ্ধ সকালের নাস্তা করুন আজ থেকেই।
from Daily Bangla http://bit.ly/2HMjfZU
Labels:
Entertainment


No comments: