Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

গায়ে হলুদের পর্ব সারলেন নুসরাত


বিয়ের কোনও অনুষ্ঠান কলকাতার বাড়িতে না রাখলেও গায়ে হলুদের অনুষ্ঠান পার্ক সার্কাসের ব্রড স্ট্রিটের বাড়িতেই করেছেন বসিরহাটের সাংসদ ও জনপ্রিয় অভিনেত্রী  নুসরাত জাহান । বৃহস্পতিবার নুসরাতের কলকাতার বাড়িতেই পালন হচ্ছে গায়ে হলুদের পর্ব । তাই সকাল থেকেই লোকে লোকারন্ন তার বাড়ি ।
গায়ের হলুদের পর্ব শেষ হলেই নুসরাত এক ধাপ এগিয়ে যাবেন বিয়ের দিকে । হাতে আর মাত্র কয়েকদিন তারপরেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেত্রী তথা বসিরহাটের সদ্য নির্বাচিত তৃণমূল সাংসদ নুসরত জাহান।
কারণ, ১৯ থেকে ২১ জুন পর্যন্ত চলবে অভিনেত্রীর বিয়ের অনুষ্ঠান। ১৬ তারিখই তুরস্ক উড়ে যাবেন নুসরত ও তাঁর পরিবারের সদস্যরা । ১৭ তারিখ রয়েছে নুসরত ও তাঁর হবু বর নিখিল জৈনের প্রাক-বিবাহ অনুষ্ঠান । আর এর ঠিক পরদিন ১৮ জুন রয়েছে নুসরতের মেহেন্দি ও সঙ্গীত-এর অনুষ্ঠান।

No comments: