ইন্ডিয়াস গট ট্যালেন্ট ও মাস্টারশেফ ইন্ডিয়ার নামী মাথার রহস্যজনক মৃত্যু!
ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় দুই রিয়্যালিটি শো-এর পোস্ট প্রোডিউসার সোহান চৌহানের মৃতদেহ উদ্ধার। তিনি ইন্ডিয়াস গট ট্যালেন্ট ও মাস্টারশেফ ইন্ডিয়ার মতো দুই শো-এর পোস্ট প্রোডিউসার ছিলেন তিনি।
রবিবার মুম্বইয়ের আরে কলোনির রয়্যাল পাল্ম সোসাইটির ন্যান্সি লেক থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়েছে। কিন্তু কীভাবে তাঁর মৃত্যু হল তা নিয়ে ধন্দে পুলিশ। মুম্বইতে একাই থাকতেন সোহান।
একটি সংবাদসংস্থার তথ্য অনুযায়ী, রবিবার রাতে সোহানের দেহ উদ্ধার হয়। দ্রুত সামনের সিদ্ধার্থ হাসপাতালে ময়নাতদন্তে নিয়ে যাওয়া হয় সেই দেহ। তিনি বিবাহিত ছিলেন। স্ত্রী ও সন্তান দিল্লিতে থাকেন। সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাকটিভ ছিলেন তিনি। গত ১৩ জুন শেষ পোস্ট করেছিলেন তিনি। লিখেছিলেন সারেগামাপা লিল চ্যাম্প-এর ফিনালের কথাও। পুলিশ জানতে পেরেছে শেষবার তাঁকে তাঁর বাড়ির পরিচারিকা দেখেছিলেন।
পুলিশের দাবি, ময়নাতদন্তের রিপোর্টের উপরই মৃত্যুর কারণ নির্ভর করছে। তবে মৃত্যুতে এখনও কোনও ধোঁয়াশা পাননি তদন্তকারীরা। মনে করা হচ্ছে, তিনি আত্মহত্যাই করেছেন।
Labels:
Entertainment


No comments: