Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

এনআরএস কাণ্ডে ট্যুইট দেবের


এনআরএস কাণ্ড নিয়ে গোটা দেশে প্রতিবাদের ঝড় ৷ এনআরএসে এখনও চলছে অচলাবস্থা ৷ আন্দোলনে অনড় এনআরএসের জুনিয়র চিকিৎসকেরা ৷ শুক্রবার সকালেই আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে যান অর্পনা সেন, কৌশিক সেনেরা ৷ এনআরএসে পৌছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে আবেদনও জানান অর্পনা সেন ৷
এবার ট্যুইটে এনআরএস কাণ্ড নিয়ে সরব হলেন অভিনেতা ও সাংসদ দেব ৷ ট্যুইট করে দেব লিখলেন, ‘যারা আমাদের প্রাণ বাঁচান তাঁরা কেন বারবার মার খাবেন? তাঁদের সুরক্ষার দায়িত্ব আমাদের। আবার তারই সঙ্গে লক্ষ লক্ষ অসুস্থ মানুষ ডাক্তারবাবুদের দিকে তাকিয়ে, আপনারা পাশে না দাঁড়ালে তারা অসহায়। সবার শুভবুদ্ধি ফিরে আসুক, সমস্যার সমাধান চাই।’

No comments: