Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

প্যান্ট–স্যুটে ‘পারফেক্ট’ বলিউড সুন্দরীরা


ইংরেজরা ২০০ বছর ভারত শাসন করে এই উপমহাদেশ থেকে অনেক কিছুই নিয়ে গেছে। আর যা কিছু দিয়ে গেছে সেই তালিকার প্রথম দিকে থাকবে ক্রিকেট, চা আর? আর...প্যান্ট–স্যুট। বলিউড, নারী তারকা আর প্যান্ট–স্যুট—এই তিন মিলেই প্রতিবেদনটি। ১৯২০ সালে প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ নারীরাও প্যান্ট–স্যুট পরা শুরু করেন। যদিও এই পোশাকের উদ্ভব উত্তর আমেরিকায়, তবে চোখ বন্ধ করে নারীর শরীরে প্যান্ট–স্যুট কল্পনা করতেই যে দুজনের চেহারা ভেসে ওঠে, তাঁরা হলেন রানি দ্বিতীয় এলিজাবেথ আর হিলারি ক্লিনটন।
সে যা-ই হোক, বলিউড এই পোশাককে যে আপন করে নিয়েছে, তা কী আর বলে দিতে হবে! বলিউড তারকাদের এক একজনের প্যান্ট–স্যুটের ডিজাইন দেখলে আপনি নিজেই তা বুঝবেন। যেন ব্রিটিশ অভিজাত প্যান্ট–স্যুটের একেবারে ‘বলিউড ভার্সন’।

No comments: