Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

সুস্মিতার ফেরার ইঙ্গিত



হিন্দি ছবিতে বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন শেষ অভিনয় করেন ২০১০ সালে ‘নো প্রবলেম’ ছবিতে। চরিত্রের নাম ছিল কাজল। এরপর যে তিনি আর অভিনয় করেননি, তা নয়। ২০১৫ সালে বাংলা ভাষার একটি ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। পশ্চিমবঙ্গের সৃজিত মুখার্জি পরিচালিত ছবিটির নাম নির্বাক। পরে আর অভিনয় করেননি বটে, তবে সন্তান, ফিটনেস, প্রেমিক ও রূপচর্চা নিয়ে সরব ছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ভক্তদের জানার ছিল, তিনি কি ফিরবেন আবার?

এ নিয়ে ঘটা করে এখনো কিছু বলেননি এই বলিউড তারকা। তবে তাঁকে যে আবার বড় পর্দায় দেখা যাবে, এমন ইঙ্গিত পাওয়া গেছে তাঁর সাম্প্রতিক একটি পোস্টে। ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘মেকআপ, হেয়ার, লাইট ও আয়না। দ্বিতীয় রাউন্ড। ফের ক্লাসের জন্য প্রস্তুত!!!’

যদিও ব্যাপারটি খোলাসা হয়নি। তবু ভক্তরা ধরে নিয়েছেন, তিনি হিন্দি সিনেমায় ফেরার ইঙ্গিত দিয়েছেন। তিনি ফিরতে পারেন, আগেও বিভিন্ন সাক্ষাৎকারে অল্পস্বল্প ইঙ্গিত দিয়েছিলেন।
এই দীর্ঘ সময় তাঁর হিন্দি সিনেমা থেকে বিরতি নেওয়ার কারণ বেশ চমকপ্রদ। সন্তানদের সময় দিতেই নাকি অভিনয় থেকে নিজেকে একটু গুটিয়ে নিয়েছিলেন এই অভিনেত্রী। ভারতীয় চলচ্চিত্র সমালোচক রাজীব মাসান্দকে দেওয়া এক সাক্ষাৎকারে সুস্মিতা সেন জানিয়েছেন, মেয়েদের যত্ন নেওয়ার জন্য অভিনয় থেকে একটু বিরতি নেন তিনি। নিজের বড় মেয়ের বেড়ে ওঠার মুহূর্তগুলো থেকে বঞ্চিত হয়েছেন তিনি। ছোট মেয়ের ক্ষেত্রে সেটা যেন না হয়, সে জন্য অভিনয় থেকে বিরতি নেওয়া। মেয়েরা এখন বড় হয়ে গেছে। সুতরাং সুস্মিতা মনে করছেন, এখন তাঁর অভিনয়ে ফেরা দরকার।
তবে শুধু হিন্দি সিনেমা নয়, অনলাইন স্ট্রিমিং সাইটগুলোর দিকেও নজর আছে সুস্মিতার। অনলাইনে শক্তিশালী প্ল্যাটফর্ম নেটফ্লিক্স ও আমাজন প্রাইমের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়েছে। হয়তো শিগগির কোনো ইতিবাচক খবর দিতে পারবেন তিনি।

No comments: