Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

ফের বড় পর্দায় বিদ্যুতের কমান্ডো


২০১৩ সালে মুক্তি পেয়েছিল কমান্ডো ছবির প্রথম কিস্তি। ক্যাপ্টেন করণবীর সিং দোগরার চরিত্রে বাজিমাত্‍ করেছিলেন বিদ্যুত্‌ জামওয়াল। কমান্ডো ২-এও সমান ম্যাজিক তৈরি করেছিলেন তিনি। এবার পালা এই ছবির তৃতীয় কিস্তির।

আদিত্য দত্ত পরিচালিত কমান্ডো ৩-এর শ্যুটিং পর্ব মুম্বইয়ে মিটিয়ে ফেললেন বিদ্যুত্‍। জানালেন এই ছবির গল্প এগিয়েছে জাতীয় সংকটকে কেন্দ্র করে। ‘জাত, ধর্ম, সম্প্রদায়ের ভেদাভেদ ভুলে জাতীয় প্রয়োজনে মানুষকে একত্রে আনারই গল্প বলবে এই ছবি। ছবির অ্যাকশন সিকোয়েন্স দারুণ প্ল্যান করেছে আদিত্য। রয়েছে নানা চমক।’

এই ছবির সিংহভাগ অংশের শ্যুটিং হয়েছে লন্ডনে। টানা ৬০ দিনের শ্যুটিং শিডিউল ছিল বিলেতের মাটিতে। বিদ্যুতের মতে অ্যাকশন দৃশ্য শ্য়ুট করার জন্যে আদর্শ লন্ডন। সেপ্টেম্বরেই মুক্তি পেতে চলেছে টানটান উত্তেজনার ছবি কমান্ডো ৩।

এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে আদা শর্মা, অঙ্গিরা ধর এবং গুলশন দেভাইয়াকে।

No comments: