Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

মুরগির বাচ্চাতেও তৃণমূল সরকারের জয় শ্রীরাম রাজনীতি ও চুলোচুলি




বিজেপি করার অপরাধে সরকারী প্রকল্পের মুরগির বাচ্চা দেওয়া থেকে বঞ্চিত গ্রামের মহিলারা  । তুলকালাম বনগাঁ বিডিও অফিসে। প্রতিবাদে বনগাঁ বাগদা রোড অবরোধ করল বিজেপি কর্মীরা। ঘটনাস্থলে বনগাঁ থানার পুলিশ গিয়ে নিয়ন্ত্রণে আনে।




বিগত কয়েকদিন ধরে বনগাঁ বিডিও অফিসে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের মুরগির বাচ্চা দিচ্ছিলো সরকার। বিজেপির মহিলাদের অভিযোগ বিজেপি করার অপরাধে ঘাটবাওড় পঞ্চায়েত এলাকার মহিলারা সোমবার মুরগির বাচ্চা আনতে গেলে তাদের বলা হয় বিজেপি করো মুরগির বাচ্চা দেওয়া হবেনা।  পাশাপাশি তৃনমূলের মহিলারা একাধিক বার মুরগির বাচ্চা নিয়ে যাচ্ছে বলে তাদের অভিযোগ। আজ প্রতিবাদ করলে অশান্তি চরম আকার ধারন করে এবং তাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় বলে অভিযোগ।  তৃনমূলের মেম্বার আকলিমা খাতুনের দিকে অভিযোগ তাদের।  বাধ্য হয়ে বিডিও অফিসের সামনে বনগাঁ বাগদা রোডে রাস্তায় বসে মহিলারা অবরোধ করেন তারা। প্রায় ত্রিশ মিনিট অবরোধ চলে। পরবর্তীতে বনগাঁ থানার পুলিশ এসে আশ্বস্ত করে অবরোধ তুলে নেন তারা। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।


No comments: