বউয়ের অত্যাচার এ বেহাল দশা এই নায়কদের
অঙ্কুশ-নুসরাত ফারিয়া, অনির্বাণ-প্রিয়াঙ্কা, রুদ্রনীল-সোহিনি। অফস্ক্রিনে নয়, বিয়ের সারলেন অনস্ক্রিনে। আর এই ঘটকালির নেপথ্যে ছিলেন পরিচালক বিরসা দাশগুপ্ত। তাঁর পরিচালিত আসন্ন ছবি ‘বিবাহ অভিযান’ পথচলা কবে থেকে শুরু, সে কথাই সম্প্রতি জানিয়েছেন তিনি। ২১ জুন মুক্তি পাচ্ছে ছবিটি। ইতোমধ্যেই ছবির ট্রেলারে হইচই পড়ে গিয়েছে টলিপাড়ায়।
ট্রেলার জুড়ে রুদ্রনীল ঘোষ ও অঙ্কুশ হাজরার বেহাল দশা ধরা পড়েছে। অঙ্কুশের বউ (নুসরাত ফারিয়া) যেখানে তাঁকে উঠতে বসতে খাটায়, সেখানেই রুদ্রনীলের বউয়ের (সোহিনি সরকার) ভগবানের ভক্তির জেরে তাঁর নিঃশ্বাস নেওয়া প্রায় বন্ধু হয়ে যাওয়ার জোগাড়। অন্যদিকে গ্রামের ডানপিটে মেয়ে প্রিয়াঙ্কা সরকারের প্রেমে হাবুডুবু খাচ্ছে অনির্বাণ। অতিষ্ট হয়ে ওঠা তাঁদের জীবন নিয়ে এগিয়েছে ছবির চিত্রনাট্য। ট্রেলারে এক ঝলক দেখা গিয়েছে ইন্টারনেট সেনসেশন স্যান্ডি সাহাকে।
ছবিতে নুসরাত ফারিয়ার জায়গায় থাকার কথা ছিল মিমি চক্রবর্তীর। ‘বিবাহ অভিযান’র কাস্টিংয়ে রাতারাতি ঘটেছে বদল। মিমি চক্রবর্তী, অঙ্কুশ, রুদ্রনীল ঘোষ, সোহিনি সরকার। প্রথমে এঁদের নিয়েই কথা ছিল শুরু হবে বিরসা দাশগুপ্তের ‘বিবাহ অভিযান’। কিন্তু হঠাৎই কাস্টিংয়ের মুকুটে জুড়ে যায় নয়া পালক। অঙ্কুশ, মিমি, রুদ্রনীল, সোহিনির সঙ্গে অভিযানের তালিকায় নাম লিখিয়েছিলেন অনির্বান ভট্টাচার্য ও প্রিয়াঙ্কা সরকার।
বিরসার ‘ক্রিসক্রস’র পর ফের একই ফ্রেমে আসার কথা ছিল প্রিয়াঙ্কা, মিমি, সোহিনি। লোকসভা ভোটে ও বিরসার ছবির শুটিং, দু’টি কাজ একসঙ্গে মিমির পক্ষে সম্ভব নয়, এমনটাই জানিয়ে ফিল্মটি থেকে সরে দাঁড়ান মিমি। নিজের টুইটার হ্যান্ডেলে ফিল্ম ছাড়ার কথা পোস্টও করেছিলেন মিমি। প্রসঙ্গত বিয়ের পর ধীরে ধীরে স্বামী-স্ত্রীর সম্পর্কে যে নানা টানাপোড়েন তৈরি হয় তাই নিয়ে রোম্যান্টিক-কমেডি ছবি পরিচালনা করছেন বিরসা। সম্প্রতি হয়ে গিয়েছে ছবির শুভ মহরৎ। শুটিং শুরুর আগে তাই চটপট মিমির জায়গায় নির্মাতারা নিয়ে নিয়েছেন নুসরাত ফারিয়াকে।
সংগৃহীত
from ap bangla | অ্যানালিটিক্যাল প্রেস | Analytical Press | http://bit.ly/2R4EOsP
Labels:
Entertainment


No comments: