জ্যামের এর মাধ্যমে যে বার্তা দিলেন ঋতুপর্ণা
ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া কলকাতা ও ঢাকার চলচ্চিত্রের জনপ্রিয় তারকা ঋতুপর্ণা ‘জ্যাম’ ছবির মহরতে বন্ধুত্ব প্রতীম এক বার্তা দিয়ে গেলেন। ২৩ জুলাই, সোমবার, রাজধানীর ঢাকা ক্লাবে ‘জ্যাম’ ছবির মহরত অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। বিশেষ অতিথি ছিলেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। এতে উপস্থিত ছিলেন জ্যাম ছবির সম্ভাব্য অভিনেত্রী কলকাতার চিত্র তারকা ঋতুপর্ণা সেনগুপ্ত। মহরতে নিজের বক্তব্য দিতে গিয়ে এক পর্যায়ে বলেন, আমি মনে করি না আমি ও দেশের, কী এদেশের। আমি মনে করি দুজায়গারই আমি। একটু আগে কাদের ভাই (ওবায়দুল কাদের) আমাকে বললেন, এপার বাংলা, ওপার বাংলার মাঝখানে তিনি সেতুবন্ধন। আপনি যোগাযোগ স্থাপন করেছেন এবং যোগাযোগটা যেন আরও সুদৃঢ় হয়। আমাদের আসা যাওয়ার ভিসা নিয়ে নানা সমস্যা হয়, এগুলো যেন না থাকে আর।
ঋতুপর্ণা আরও বলেন, ফেরদৌস আমার প্রিয় বন্ধু। আমরা একসাথে অনেক কাজ করেছি। ফেরদৌসকে আমি সব সময়ই বলি – কেন এই বাধন? একটু যদি শিথিল করে দেই, তাহলে তো সবই এক হয়ে যায়। জ্যামের (জ্যাম ছায়াছবি) মাধ্যমে যদি এই বার্তাটা আরও দিতে পারি, আমাদের মনের জ্যামটা যদি আমরা পরিষ্কার করে দিতে পারি।
উল্লেখ্য, প্রয়াত চিত্র তারকা মান্নার কৃতাঞ্জলী চলচ্চিত্র প্রযোজিত, নঈম নেয়ামুল ইমতিয়াজ পরিচালিত এই ছবির মহরত অনুষ্ঠানের আগের দিন সকালে ঢাকা আসেন ঋতুপর্ণা। ওইদিন তিনি চ্যানেল আইয়ের ঈদ অনুষ্ঠান মালার একটি অনুষ্ঠানের শুটিং করেন। পাশাপাশি ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহার ফ্যাশন হাউজ বিশ্ব রঙের ফটোশুটে অংশ নেন। ওই দিনই মধ্যরাতে ঢাকার ওয়েস্টিন হোটেলে ছায়াছন্দের এই প্রতিবেদককে এক সাক্ষাৎকার প্রদান করেন তিনি। ২৪ জুলাই সকালের ফ্লাইটে তার কলকাতা ফিরে যাওয়ার কথা রয়েছে। ঋতুপর্ণার এবারের ঢাকা সফরের সঙ্গী ছিলেন তার ঘনিষ্ঠ বান্ধবী, কলকাতার বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক – পরিচালক রেশমী মিত্র।
সংগৃহীত
from ap bangla | অ্যানালিটিক্যাল প্রেস | Analytical Press | http://bit.ly/2ESdadG
Labels:
Entertainment



No comments: