ইয়ামি-দিলজিত-এর নতুন ছবি
বলিউডের 'কাবিল' ছবির অভিনেত্রী ইয়ামী গৌতম এবং একাধিক প্রতিভাবান গায়ক/অভিনেতা দিলজিত দোসাঁঝ একসাথে একটি কমেডি চলচ্চিত্রে অভিনয় করবেন। ছবিটি রমেশ তৌরানি দ্বারা প্রযোজিত হবে। ছবির পরিচালনা করবেন আজিজ মির্জা এর পুত্র হারুন। ছবির পরিচালনায় আত্মপ্রকাশের সাথে সাথে ছবিতে অভিনয় করে, অভিনয় জগতেও আত্মপ্রকাশ করতে চলেছেন হারুন। তবে ছবি নিয়ে এর থেকে বেশি কোনো তথ্য পাওয়া যায়নি, ছবির শুটিং বছরের শেষের দিকে শুরু হবে বলে জানা গেছে।
ইয়ামী গৌতম 'বদলাপুর', 'বাত্তি গুল মিটার চালু', 'কাবিল' এবং 'উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক'-এর মত একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। ইয়ামি সম্প্রতি 'বালা' ছবির শুটিং শুরু করেছেন। ছবিতে অভিনেতা আয়ুষমান খুরানার বিপরীতে দেখা যাবে ইয়ামি-কে। এই ছবির পরিচালনা করছেন অমর কৌশিক।
দিলজিৎ তার আসন্ন পাঞ্জাবী ফিল্ম 'ছাড়া' ছবির মুক্তির প্রস্তুতি নিচ্ছেন। ছবিতে দিলজিৎ-কে বিখ্যাত পাঞ্জাবী অভিনেত্রী নিরু বাজওয়ার সাথে দেখা যাবে। ছবিটি জগদীপ সিধু কর্তৃক পরিচালিত। এছাড়াও, 'অর্জুন পতিয়ালা' এবং 'গুড নিউজ' ছবিতেও দেখা যাবে দিলজিৎ-কে। 'অর্জুন পাতিয়ালা'-তে দিলজিৎ-কে কৃতি সাননের সাথে দেখা যাবে, এবং 'গুড নিউজ' ছবিতে কারিনা কাপুর খান, কায়রা আদবানি এবং অক্ষয় কুমারের সাথে দেখা যাবে দিলজিত-কে।
প্রসঙ্গত, দিল্লির মাদাম তুসো মিউজিয়ামে, দিলজিৎ দোশঞ্জ তার মোমের মূর্তি উন্মোচন করতে এসেছিলেন। এটিই প্রথমবার, কোনও পাঞ্জাবি অভিনেতার ওয়াক্স স্ট্যাচু দিল্লীর মাদাম তুসোর মিউজিয়ামে স্থান পেল।
from Daily Bangla http://bit.ly/2HY8cxQ
Labels:
Entertainment




No comments: