শিশুদের কল্যাণে প্রিয়াঙ্কা চোপড়া
বলিউড সুপার স্টার প্রিয়াংকা চোপড়া সম্প্রতি বাংলাদেশ সফর করে গেলেন। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ইউনিসেফ এর শুভেচ্ছা দূত হিসেবে তার এই চার দিনের সফর। শেষ দিনে ঢাকা ত্যাগ করার আগে বলিউড ডিভা প্রিয়াংকা চোপড়া স্থানীয় একটি পাঁচ তারকা হোটেলে ইউনিসেফ আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন।
সংবাদ সম্মেলনে প্রিয়াংকা চোপড়া তার বাংলাদেশে আসা প্রসঙ্গে বলেন, আমার এই ট্রিপ মূলত শিশুদের জীবন বদলের ট্রিপ। শিশুদের জীবন বদলের বার্তা নিয়েই আমি বাংলাদেশে এসেছি। আমি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়ে শিশুদের চিত্রকর্ম দেখেছি। মাথার উপর রকেট লাঞ্চার আর পায়ের নীচে মাইন থাকার স্মৃতি চিহ্ন নিয়ে তারা চিত্রকর্ম এঁকেছে। আগামী বিশ্বকে নেতৃত্ব দানকারী বর্তমান শিশুদের আজ বাজে অবস্থা। আমাদের এই বিষয়ে সোচ্চার হতে হবে। হালকা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নিজের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি মনে করি না আমাকে কেউ আঘাত করবে’।
নিরাপত্তা কর্মী, সাংবাদিক, পুলিশ, শিশু আর বাংলাদেশের প্রধানমন্ত্রী সবাই খুবই আন্তরিক। তাই আমি কোনভাবেই ভীত ছিলাম না। আমি শিশুদের আলিঙ্গন করতে পছন্দ করি। শিশুরাও আমার আলিঙ্গন চেয়েছে। তাই আমিও তাদের আলিঙ্গন করেছি। প্রিয়াংকা চোপড়া জানান, রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের অভিজ্ঞতা নিয়ে বিশ্বের সামনে ইতিবাচকভাবে তুলে ধরবেন। তিনি বলেন, “আমি এসেছি শিশুদের পক্ষে। তাই এইসব রাজনৈতিক বিষয়ে কথা বলার ক্ষেত্রে আমি খুবই ক্ষুদ্র। তবে শিশুদের এমন নির্মম বিষয় নিয়ে বিশ্বের সামনে আমি কথা বলবো।”
সংগৃহীত
from ap bangla | অ্যানালিটিক্যাল প্রেস | Analytical Press | http://bit.ly/2ZiEPfR
Labels:
Entertainment




No comments: