জেনে নিন বাচ্চাকে দুপুরে ঘুম পাড়িয়ে কী ভুল করছেন
আপনার কি ছোট বাচ্চা রয়েছে? তাহলে এই সমস্যার সঙ্গে আপনি অবশ্যই পরিচিত৷ সারাদিনই কোনও না কোনও দুষ্টুমিতে মজে থাকে বাচ্চারা৷ দুষ্টুমি না করলেও সারাদিন বাচ্চাদের চোখে চোখে রাখতে ক্লান্ত হয়ে পড়ি আমরা৷ শুধু ঘুমের সময়টাই নিশ্চিন্ত৷ তাই নিজেদের সুবিধার জন্যই অনেক মায়েরা বাচ্চাদের দুপুরেও জোর করে ঘুম পাড়ান৷ এতে কিন্তু উল্টে ক্ষতি করছে বাচ্চার৷ তেমনটাই জানাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের আর্কাইভ অফ ডিজিজ ইন চাইল্ডহুড-এ প্রকাশিত একটি গবেষণার রিপোর্ট৷
গবেষকদের মতে, ২ বছরের বেশি বয়সের বাচ্চাদের দুপুরে ঘুম পাড়ালে তাদের রাতে ঘুম বিঘ্নিত হতে পারে৷ এই রিপোর্টে মোট ২৬টি গবেষণার ফল সমীক্ষা করে দেখিয়েছেন দুপুরে ঘুমোলে বাচ্চাদের রাতের ঘুমের মান কমে যায়৷ যার ফলে ওদের বিহেভিয়ারাল ডেভেলপমেন্ট, মানসিক বৃদ্ধির ও প্রভাব ফেলে৷ এমনকী, এর ফলে বাচ্চাদের মধ্যে ওজন বাড়ার সমস্যা দেখা দিতে পারে৷
সংগৃহীত
from ap bangla | অ্যানালিটিক্যাল প্রেস | Analytical Press | http://bit.ly/2IvULUU
Labels:
Entertainment



No comments: