Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

মজাদার মালাই চমচম







উপকরণ

চমচমের জন্য

পনির – ২ কাপ (বাড়িতে বানালে ১ লিটার দুধের থেকে তৈরি করুন)

চিনি – ২ কাপ

জল – ৪-৫ কাপ

কেশর – এক চুটকি

মালাইয়ের জন্য

দুধ – ২-৩ কাপ

চিনি – ২ কাপ

এলাচ গুঁড়ো – ১ চা চামচ

পরিবেশনের জন্য

পেস্তা – ১ টেবিল চামচ (স্লাইস)

আমন্ড – ৩-৪টি (কুচনো)

কেশর – এক চুটকি

প্রণালী

একটি বাটিতে ভাল করে পনির মেখে নিন। যতক্ষণ না নরম ও মসৃণ হচ্ছে ততক্ষণ আঠা মাখার মতো করে ঠেসতে থাকুন। যদি মনে হয় পনির বেশী শক্ত লাগছে তাহলে হাল্কা গরম জল অল্প পরিমাণে নিয়ে ভাল করে ঠাসুন। ঠাসা হয়ে গেলে মাখা পনির থেকে মাঝারি মাপের লেচি কেটে নিন। এবার আঙুল দিয়ে ডিম্বাকৃতি চমচমের আকারে গড়ে নিন।

একটি পাত্রে জল গরম করতে বসান। যখন জল ফুটতে শুরু করবে তখন তাতে চিনি ও কেশর দিয়ে দিন। ভাল করে মিশিয়ে মাঝারি আঁতে চিনির রস তৈরি করে নিন। এর মধ্যে হাল্কা হাতে কাঁচা চমচমগুলি ছেড়ে দিন। এক মিনিট গনগনে আঁচে ফুটিয়ে নিন। তারপর আঁচ মাঝারি করে চমচমগুলি রান্না হতে দিন।

১০ মিনিট মতো ঢেকে ফুটতে দিন।আপনি চাইলে প্রেসার কুকারেও করতে পারেন। প্রেসার কুকারে করলে একটা সিটি দিয়ে নিন। পনির চমচম নরম হয়ে এলে আঁচ বন্ধ করে দিন। এবার এই চমচমগুলি রস থেকে তুলে রেখে ঠান্ডা হতে দিন। একটি অন্য পাত্রে মালাইয়ের জন্য কম আঁচে দুধ বসান।

যতক্ষন না দুধ ঘন হয়ে অর্ধেক হয়ে যাচ্ছে ততক্ষণ ফোটান। এই দুধের মিশ্রণে চিনি ও এলাচগুঁড়ো মেশান। ভাল করে মিশিয়ে নিন। মাঝে মাঝে নাড়তে থাকুন।খোয়ার থেকে একটু পাতলা থাকার সময়ই নামিয়ে নিন দুধটা। কারণ ঠান্ডা হলে মালাইটা আরও টেনে যাবে।

এবার একটি ধারালো ছুড়ি দিয়ে চমচম গুলি লম্বালম্বি মাঝখান থেকে অর্ধেক করে কেটে নিন। এবার একটি অংশে মালাই ভরে বাকি অংশটা লাগিয়ে দিন। আমন্ড, পেস্তা, কেশর দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।








সংগৃহীত 


from ap bangla | অ্যানালিটিক্যাল প্রেস | Analytical Press | http://bit.ly/2Xh98Gc

No comments: