ঘরে বসে কিভাবে পেডিকিউর করবেন
সারা দিনের পরিশ্রম, ধকল ও ধুলাবালিতে লাবণ্য হারিয়ে নিস্তেজ হয়ে যায় ত্বক ও হাত পা। দিনের শেষে নামমাত্রই যত্ন নেওয়া হয়। তাই দিনের যেকোনো সময় পরিচর্যার ব্যাপারে আলসেমি করা ঠিক নয়। হাত পা সতেজ, সুস্থ ও প্রাণবন্ত রাখতে সঠিক পদ্ধতিতে তার যত্ন নেওয়া খুবই জরুরি।মুখের সাথে সাথে হাত পা গুলো মানুষের চোখে পড়ে। তাছাড়া নিজের জন্য হলেও পরিষ্কার থাকা উচিত। এরচেয়েও বড় ব্যাপার পরিষ্কার পরিচ্ছন্ন তা ঈমান এর অঙ্গ।
তাই আজ আপনাদের জন্য নিয়ে এলাম ভিন্ন এক বিষয়। আজকে হাত আর পা কি করে ঘরে বসে পেডিকিউর করবেন তা জানাবো। সহজ করে কীভাবে করবেন পেডিকিউর ও মেনিকিউর।
পেডিকিউর এর প্রয়োজনীয়তা :
অনেকের মনেই প্রশ্ন হতে পারে যে গোসলের সময় তো এমনি পা ঘষা হয়। তাহলে বাড়তি পেডিকিউরের কাজ করার দরকার কি! পেডিকিউর আপনাকে নানাধরনের নখের রোগ থেকে রক্ষা করবে।
আপনার পায়ের নখকে করবে কোমল ও পরিষ্কার।
আপনার পায়ের গোড়ালি থেকে জমে থাকা ফাঙ্গাস দূর করে আপনাকে ত্বকের রোগ থেকে রক্ষা করবে। সর্বোপোরি, আপনার পায়ের সৌন্দর্য্য বৃদ্ধি করবে।
পেডিকিউর এর উপকরনঃ
পেডিকিউর কিট, একটি গামলা,কুসুম গরম, জল, শ্যাম্পু, ঝামাপাথর, লেবু, ফুট স্ক্রাব, ময়শ্চারাইজার, টোনার।
পেডিকিউর করার ধাপগুলো :
ধাপ ১ : নেইলপলিশ পরিষ্কার করা পেডিকিউরের একটি অতি গুরুত্বপূর্ণ ধাপ। আপনার পায়ের নখে নেইলপলিশ থাকলে তা পরিষ্কার করে ফেলুন। এক্ষেত্রে অবশ্যই ভালো মানের নেইলপলিশ রিমুভার ব্যবহার করবেন।
ধাপ ২ : একটি বড় পাত্র বা ছড়ানো বড় বাটিতে হালকা গরম জল দিন। সাথে একটু লবন মিশিয়ে নিতে পারেন। এবার এই গরম পানিতে আপনার পা দুটি ভিজিয়ে দিন। ১০ মিনিট অপেক্ষা করুন। এই দশ মিনিটে পায়ে জমা হওয়া ফাঙ্গাস, ব্যাকটেরিয়া দূর হবে। নখ, নখের চারপাশ কোমল হবে।
ধাপ ৩ : নেইলকাটার দিয়ে সুন্দর করে আপনার পায়ের নখগুলো কেটে নিন। চেষ্টা করবেন সব নখ যেন একদিক থেকে কাটা হয়। আর, চতুষ্কোণ আকৃতিতে নখ কাটতে চেষ্টা করবেন। এতে নখ সুন্দর দেখাবে। একেবারে গোল আকৃতিতে কাটলে নখ বেশ বেমানান লাগে।
ধাপ ৪ : এই ধাপটি করা না করা আপনার ইচ্ছে। তবে ভালো পেডিকিউর করতে চাইলে এই ধাপটি করতে হবে। বাজারে নখের ত্বক পরিষ্কারের nail failar পাওয়া যায়. এটি দিয়ে নখের ত্বক ঘষে নিন। এতে নখের উপর জমা হওয়া বাড়তি ময়লা আবরন দূর হয়ে নখে গোলাপীভাব আসবে।
ধাপ ৫ : একটি খসখসে ঝামা সংগ্রহে রাখুন। এই পাথরটি দিয়ে পায়ের গোড়ালি ভালো করে ঘষে নিন। বাড়তি পরিষ্কারের জন্য চাইলে সাবান ও ব্যবহার করতে পারেন। ঘষা শেষে জল দিয়ে ধুয়ে ফেলতে ভুলবেন না যেন।
ধাপ ৬ : এবার একটি নরম তোয়ালে দিয়ে পা দুটি মুছে ফেলুন। এরপর ভালোমানের লোশন পায়ে ম্যাসেজ করে নিন।
from ap bangla | অ্যানালিটিক্যাল প্রেস | Analytical Press | http://bit.ly/2ItPRrz
Labels:
Entertainment



No comments: