Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

ধুম-৪ এ শাহরুখ খান!


শাহরুখ খান বেশ কিছু স্মরণীয় ছবিতে অভিনয় করেছেন, কিন্তু গত কয়েক বছর ধরে ফ্যান, যব হ্যারি মেট সেজল, এবং জিরো শাহরুখ খানের ক্যারিয়ারে ব্যর্থতা এনেছে। অভিনেতার রাকেশ শর্মা এর জীবনীতে অভিনয় করার কথা ছিল, কিন্তু জিরো বক্স অফিসে ভালো ফল না করায়, তিনি সেই প্পরিকল্পনা ত্যাগ করেন।

মনে করা হচ্ছে অভিনেতা ধুম ৪ ছবির সাহায্যে ফিরে আসতে পারেন।
গত কয়েক বছর ধরে শোনা যাচ্ছে, শাহরুখ খান ধুম ৪-এর মাধ্যমে ধুম ফ্র্যাঞ্চাইজিতে প্রবেশ করতে পারেন।  কিন্তু, আজ পর্যন্ত কিছুই বাস্তবে পরিণত হয়নি। অতীতে অনেক নাম উঠে এলেও, মনে করা হচ্ছে যে, যশ রাজ ফিল্মস শাহরুখ খানকেই খলনায়কের ভূমিকায় অভিনয় করার জন্য যোগাযোগ করেছেন। সূত্র মারফত জানা গেছে,নির্মাতারা এই ছবিটি এসআরকের হাতে তুলে দিয়েছেন। অভিনেতা যদি ছবিতে অভিনয় করতে রাজি হয়ে যান, তবে উদয় চোপড়া এবং অভিষেক বাচ্চান ফ্র্যাঞ্চাইজিতে নতুন সেট তৈরি করবেন।  শুধু এটাই নয়, চতুর্থ ভাগটি নতুন পরিচালক দ্বারা পরিচালিত করা হবে।

আগের ধুম ছবিগুলিতে জন আব্রাহাম, ঋতিক রোশন এবং আমির খানকে খলনায়ক হিসেবে দেখা গিয়েছিল।  শাহরুখ না শুধুমাত্র তার রোমান্টিক ছবির জন্য বিখ্যাত, বাজিগর, আঞ্জাম, ডন সিরিজ, রইস, ফ্যান অন্যান্য ছবিতে তার  খলনায়কের ভূমিকাও বেশ প্রশংসিত।


from Daily Bangla http://bit.ly/2RdtkU3

No comments: