ডিম আমিষ না নিরামিষ
ডিম আগে কি মুরগি আগে?' এই জটিল ধাঁধার সমাধান যেমন আজ পর্যন্ত হয়নি, তেমনই ডিম আমিষ না নিরামিষ-এই বিতর্কেরও সমাধান হয়নি। আমিষ ভেবে অনেকেই ডিম থেকে দূরে থাকেন।
কারণ, ডিম মুরগির শরীর থেকে তৈরি হয়। এই যুক্তিতেই একাংশের মত ডিম আমিষ। তবে পালটা যুক্তিও রয়েছে। সম্প্রতি বিজ্ঞানীরা জানিয়েছেন, ডিমের সাদা অংশ প্রোটিন দিয়ে তৈরি। আর কুসুমে রয়েছে প্রোটিন, কোলেস্টেরল ও ফ্যাট। বাজারে খাওয়ার জন্য যে ডিম বিক্রি হয় তা অনিষিক্ত। তার মধ্যে কোনও ভ্রুণ থাকে না। অর্থাৎ এই ডিম খেলে জীবহত্যার দায়ে দুষ্ট হওয়ার কোনও সম্ভাবনা নেই।
সংগৃহীত
from ap bangla | অ্যানালিটিক্যাল প্রেস | Analytical Press | http://bit.ly/2XzvbVr
Labels:
Entertainment




No comments: