প্রিয়াঙ্কা চোপড়ার ফাউন্ডেশন
উল্লেখ্য “প্রিয়াংকা চোপড়া ফাউন্ডেশন” নামে তার একটি শিশু সংস্থা রয়েছে। রোহিঙ্গা শিশু ইস্যুতে তার ফাউন্ডেশনের ভূমিকা প্রসঙ্গে গ্ল্যামার গার্ল প্রিয়াংকা চোপড়া বলেন, “আমি ১৮ বছরের বেশি সময় ধরে অভিনয় করছি। আমার ফাউন্ডেশনের বয়স ১০ বছর প্রায়। ৮০ জন বাচ্চা আমার ফাউন্ডেশনের তত্ত্বাবধানে রয়েছে। আমার ফাউন্ডেশন থেকে ক্ষুদ্র আকারে কাজ করা হচ্ছে। তেমন বড় করে এখনও কিছু করতে পারছি না। তবে ভবিষ্যতে প্রিয়াংকা চোপড়া ফাউন্ডেশন বৃহৎ আকারে কাজ করবে বলে আমি আশা রাখতে পারি।”
কথায় কথায় প্রিয়াংকা চোপড়া জানান, তিনি কিছু কিছু বাংলা বলতে পারেন। এগুলোর মধ্যে ‘রসগোল্লা’ আর ‘তোমার নাম কী’ উল্লেখযোগ্য। তিনি বলেন, বাংলাদেশে এসে আমি প্রতিটি শিশুকে বলেছি তোমার নাম কী? তারা আমাকে তাদের নাম বলেছে। আরও বলতে পারি রসগোল্লা। সবশেষে প্রিয়াংকা চোপড়া জানান, বাংলাদেশের মানুষের আন্তরিকতাপূর্ণ আতিথেয়তায় তিনি মুগ্ধ।
সংগৃহীত
from ap bangla | অ্যানালিটিক্যাল প্রেস | Analytical Press | http://bit.ly/2XqzFO6
Labels:
Entertainment




No comments: