চুলের যত্নে প্রোটিন ট্রিটমেন্ট
মানুষের সৌন্দর্যের একটি গুরুত্বপূর্ণ অংশ চুল। কিন্তু বাইরের ধুলাবালি, রোদ আর দূষিত আবহাওয়ার কারণে আমরা অনেক সময়ই আমাদের চুলের আসল সৌন্দর্য হারিয়ে ফেলি। এক্ষেত্রে চুলের যত্নের অংশ হিসেবে প্রোটিন হেয়ার ট্রিটমেন্ট অনন্য।আমরা জানি শরীরের বৃদ্ধির জন্য প্রোটিন খুবই দরকারী উপাদান। ঠিক তেমনিভাবে চুলের বৃদ্ধির ক্ষেত্রেও এর ভূমিকা অনেক। আমরা যদি বাসায় প্রয়োজনীয় উপকরণ দিয়ে চুলের যত্ন নিতে পারি তবে কম সময়ে কম খরচে আমরা পেতে পারি সুস্থ্য ও সুন্দর রেশমী ঘন চুল।
উপকরণঃ
ডিম – ২ টি
অলিভঅয়েল – আধাকাপ
টকদই – আধাকাপ
মধু – আধাকাপ
ভিনেগার – আধাকাপ
জল– ১ কাপ
পদ্ধতিঃ
প্রথমে ডিম ভেঙ্গে তার কুসুম বের করুন। এবার ডিমের কুসুম একটি বাটিতে ব্লেন্ড করে নিন। এক্ষেত্রে মনে রাখতে হবে, চুলের সাইজ অনুযায়ী ডিম নেবেন। চুল যদি ছোট সাইজ হয় তবে ডিম একটিই যথেষ্ঠ আর চুল অনেক বেশি লম্বা হলে ডিম ৩টি নিতে পারেন। এবার ডিমের কুসুমের ব্লেণ্ড একটু ফেনায়িত হলে তাতে অলিভ অয়েল মেশান। এবার এতে মধু এবং টকদই মিশিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়ুন। আপনার প্যাক তৈরি হয়ে গিয়েছে।
চুল ভালো করে আঁচড়ে নিন। চুলে জট থাকলে তা ছাড়িয়ে নিন ভালো করে। এবার প্যাকটি মাথায় খুব ভালো করে লাগান যাতে একটি চুল-ও বাদ না পড়ে। তুলা অথবা পরিষ্কার ব্রাশ দিয়ে আপনি প্যাকটি লাগাতে পারেন যাতে প্যাকটি আপনার প্রত্যেকটি চুলে পৌঁছায়। এবার চুল এ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে ১ টি শাওয়ার ক্যাপ পরে প্রায় ৩০ মিনিট অপেক্ষা করুন।
৩০ মিনিট পর ঠাণ্ডাজল দিয়ে চুল ধুয়ে ফেলুন। তারপর অবশ্যই ভালো মানের কন্ডিশনার লাগাবেন চুল আরও মসৃণ ও সিল্কি করার জন্য। এরপর শ্যাম্পু করবেন। শ্যাম্পু অবশ্যই ভালো ব্র্যাণ্ডের হতে হবে।
- আপনি যদি চুলে এক ধরনের উজ্জ্বল আর চকচকে ভাব চান তবে সবশেষে পানির সাথে ভিনেগার মিশিয়ে চুল ধুতে পারেন।
- আবার শ্যাম্পুর সাথে লেবুর রস মিশিয়েও ধুতে পারেন।
এভাবেই খুব সহজে বাসায় বসে কম সময়ে আমরা প্রোটিন ট্রিটমেন্ট করতে পারি।
সংগৃহীত
from ap bangla | অ্যানালিটিক্যাল প্রেস | Analytical Press | http://bit.ly/2wO8D7G
Labels:
Entertainment



No comments: