Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

দারুণ স্বাদের কাঁঠাল পোলাও





এই গরমে প্রোটিনের পাশাপাশি যথেষ্ট পরিমাণে সবজি খাওয়াটা স্বাস্থ্যের জন্য খুবই জরুরি। একই সঙ্গে স্বাস্থ্যকর, মুখরোচক আবার মৌসুমের উপযোগী খাবার খেতে চাইলে এই রেসিপিটি আপনার জন্যই। কিছুদিনের মাঝেই কাঁচা কাঁঠাল পাবেন কাঁচাবাজারগুলোতে। আর অসাধারণ এই সবজিটির স্বাদ নিতে পারেন এই কাঁচা কাঠালের পোলাওতে। চলুন, দেখে নেই সহজ রেসিপিটি।

উপকরণ

৩/৪ কাপ কাঁচা কাঁঠাল টুকরো, দেড় কাপ বাসমতি চাল, ৩০ মিনিট ভিজিয়ে রেখে জল ঝরিয়ে নেওয়া, দুই টেবিল চামচ তেল, ডিপ ফ্রাই করার জন্য তেল, তিন টেবিল চামচ ঘি, অল্প একটু জয়ত্রী, একটা তেজপাতা, ৪/৫টা লবঙ্গ, ১/২টা কালো এলাচ, ৩/৪টা সবুজ এলাচ, এক ইঞ্চি পরিমাণ দারুচিনি, ২/৩টা মাঝারি পিঁয়াজ কুচি করা, এক টেবিল চামচ আদা-রসুন বাটা, এক চা চামচ মরিচ গুঁড়ো, লবণ স্বাদমতো, ৬/৮টা কাজুবাদাম, অর্ধেক করে টেলে নেয়া এক টেবিল চামচ টাটকা ধনেপাতা কুচি, এক ইঞ্চি পরিমাণ আদা লম্বা কুচি করা, এক চা চামচ লেবুর রস, পৌনে এক কাপ পিঁয়াজের বেরেস্তা, আধা চা চামচ গরম মশলা গুঁড়ো।

প্রস্তুত প্রণালী

একটি প্যানে ডিপ ফ্রাই করার জন্য তেল গরম করে নিন। এতে কাঁঠালের টুকরোগুলো দিয়ে ভালো করে ভেজে নিন। সোনালি হয়ে এলে নামিয়ে কাগজে তেল ঝরিয়ে নিন।ঘি গরম করে নিন বড় একটা নন-স্টিক প্যানে। এতে দিন জয়ত্রী, তেজপাতা, লবঙ্গ, এলাচ এবং দারুচিনি। সব সাঁতলে নিন ভালো করে। এতে পিঁয়াজ দিয়ে দিন। যতক্ষণ না পিঁয়াজ সোনালি হয়ে উঠে ততক্ষণ ভেজে নিন। এরপর আদা-রসুন বাটা এবং মরিচ গুঁড়ো দিন। মিশিয়ে সাঁতলে নিন দুই মিনিট।

এবার এতে চাল এবং লবণ দিয়ে দিন। আলতো হাতে মিশিয়ে নিন এবং মিনিটখানেক এভাবে রান্না হতে দিন। এরপর তিন কাপ জল দিন। এবার ঢেকে রান্না করুন যতক্ষণ না আধা সেদ্ধ হয়ে আসে।ভাজা কাঁঠাল দিয়ে দিন এতে। আরো দিন কাজুবাদাম, ধনেপাতা কুচি, আদা কুচি, লেবুর রস, বেরেস্তা, গরম মশলা গুঁড়ো। আলতো হাতে মিশিয়ে নিন এবং ওপরে কিছু জলের  ছিটা দিন। ঢাকনা চাপা দিয়ে রান্না হতে দিন যতক্ষণ না চাল পুরোপুরি সেদ্ধ ও নরম হয়ে আসে। এবার গরম গরম পরিবেশন করুন দারুণ স্বাদের কাঁঠাল পোলাও।










সংগৃহীত 


from ap bangla | অ্যানালিটিক্যাল প্রেস | Analytical Press | http://bit.ly/2Ifp57z

No comments: