রানী জীবনী
অনেকগুলো বছর বলিউডে কাটালেও এখন রানী সংসার জীবন নিয়ে বেশি ব্যস্ত। কন্যা আদিরা বড় হচ্ছে। শোনা যায়, পরিবারের আকার বাড়াতে রানীর বেশ আগ্রহ। হয়তো আবার সন্তানসম্ভবা হতে চান বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী। তবে মাঝে মধ্যে অর্থবহ চ্যালেঞ্জিং রোলে অভিনয়ের মাধ্যমে দর্শকদের সামনে ফিরতে চান। হলিউডি সিনেমা ‘ফ্রন্ট অব দ্য ক্লাস’ এর অবলম্বনে নির্মিত হয়েছে ‘হিচকি’ ছবিটি। নিজের সীমাবদ্ধতা, দুর্বলতাকে ক্যারিয়ারের সফলতার উপাদান হিসেবে কাজে লাগিয়ে চমকে দেওয়া একজন নারী নয়না মাথুরকে বিশ্বাসযোগ্যভাবে পর্দায় তুলে ধরেছেন রানী। নিজেকে উজাড় করে দিয়েছিলেন তিনি এ ছবির জন্য। যারা ছবিটি দেখেছেন তাদের মন্তব্য হলো ‘ব্ল্যাক’-এর পর আবার একটি দুর্দান্ত স্মরণীয় চ্যাঞ্জেলিং রোলে অপূর্ব অভিনয়ের স্বাক্ষর রেখেছেন ৩৯ বছর বয়সী এই অভিনেত্রী।
সংগৃহীত
from ap bangla | অ্যানালিটিক্যাল প্রেস | Analytical Press | http://bit.ly/2EPVKOX
Labels:
Entertainment




No comments: