Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

বাচ্চাদের সঙ্গে সালমানের খুনসুটি,



সোশ্যাল মিডিয়ায় খেলায় মেতেছেন সালমান খান। কয়েক দিন ধরে লাগাতার দারুণ সব ভিডিও আপলোড করে চলেছেন বলিউড সুপারস্টার। সুইমিংপুলে লাফ, ঘোড়ার সঙ্গে দৌড়ের পাশাপাশি পারিবারিক আড্ডার বেশ কয়েকটি ভিডিও শেয়ার করেছেন সালমান।
 সালমানের সর্বশেষ সিনেমা ভারতবক্স অফিসে বেশ ভালো সংগ্রহ করেছে। এরই মধ্যে ভারতের বক্স অফিসে ছুঁয়েছে ২০০ কোটি রুপির মাইলফলক। আন্তর্জাতিক বক্স অফিসেও ভালো সংগ্রহ করেছে ছবিটি। সেই সাফল্যে বেশ ফুরফুরে মেজাজে আছেন সালমান।
 ইনস্টাগ্রাম ও টুইটারে একের পর এক ভিডিও শেয়ার করে চলেছেন সালমান খান। একাধিক ভিডিওতে দেখা যাচ্ছে, ভ্রাতুষ্পুত্র আরহান খান, নির্বাণ খান ও ভগ্নিপুত্র আয়ান অগ্নিহোত্রীর সঙ্গে খেলায় মেতেছেন এ মহাতারকা। একটি ভিডিওতে দেখা যাচ্ছে, নির্বাণ ও আরহান খেলছে, পরে যোগ দেন সালমান।এর পরে আরহানের সঙ্গে খেলায় মেতে ওঠেন বলিউডের ভাইজান। আয়ান অগ্নিহোত্রীর সঙ্গে খেলায় মেতে ওঠেন সালমান খান। ক্যাজুয়াল পোশাকে ছিলেন তিনি। কালো প্যান্ট ও টি-শার্টে হাস্যোজ্জ্বল দাবাং খান।এদিকে, ভারতের বক্স অফিসে ২০০ কোটির মাইলফলক অতিক্রম করেছে সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ভারত। আলি আব্বাস জাফর পরিচালিত এ সিনেমা প্রথম সপ্তাহেই শতকোটির ক্লাবে প্রবেশ করে।
 ঈদুল ফিতর উপলক্ষে গত ৫ জুন ভারতের চার হাজার ৭০০ প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি দেওয়া হয় আলি আব্বাস জাফর পরিচালিত ভারত। এ ছবিতে ছয়টি ভিন্ন চেহারায় আবির্ভূত হয়েছেন সুপারস্টার সালমান। তরুণ থেকে ৭০ বছরের বৃদ্ধ লুকে আবির্ভূত এ মহাতারকা।

No comments: