প্রেমের পর্দা ফাঁস !
কিয়ারা আডবাণীর কেরিয়ারের এখনও পর্যন্ত সবচেয়ে সাড়া জাগানো ছবি হতে চলেছে কবীর সিং। শাহিদ কাপুরের বিপরীতে দেখা যাবে তাঁকে। ছবি শাহিদকে চুম্বনের দৃশ্য ইতোমধ্যে হইচই ফেলে দিয়েছে। দানা বেঁধেছে বিতর্কও।
ছবিতে তাঁর প্রেমে পাগল শাহিদ কাপুর ওরফে কবীর সিং। কিন্তু ব্যক্তিগত জীবনে কার প্রেমে পড়েছেন কিয়ারা? একটি সাক্ষাত্কারে কিয়ারা জানালেন দশম শ্রেণীতে পড়ার সময়ে তিনি প্রথম প্রেমে পড়েন। কিন্তু সেই প্রেম দীর্ঘস্থায়ী হয়নি। বয়ফ্রেন্ডের কথা জানতে পেরে নাকি বেজায় চটে গিয়েছিলেন কিয়ারার মা। মেয়েকে সাফ জানিয়ে দিয়েছিলেন এত কম বয়সে স্কুলে পড়ার সময়ে প্রেম করা চলবে না। অতএবং ব্রেক আপ করতে হয়েছিল প্রথম বয়ফ্রেন্ডের সঙ্গে। কিন্তু এখন কে আছেন তাঁর জীবনে, সেই প্রশ্নের উত্তর একপ্রকার এড়িয়েই যান তিনি।
সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত কবীর সিং মুক্তি পেতে চলেছে আগামী ২১ জুন। এর পর কিয়ার আডবাণীকে দেখা যাবে গুড নিউজ ছবিতে। তিনি ছাড়াও সেই ছবিতে রয়েছেন করিনা কাপুর, অক্ষয় কুমার এবং দিলজিত্ দোসাঞ্জ। ২০২০ সালে মুক্তি পাবে সিদ্ধার্থ মলহোত্রার সঙ্গে তাঁর পরবর্তী ছবি শেরশাহ।
Labels:
Entertainment


No comments: