Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

বিগ বস-এর বাড়ি থেকে গ্রেফতার করা হল প্রতিযোগী অভিজ্যিত্‍ বিচুকালে


বিগ বস-এর বাড়ি থেকে গ্রেফতার করা হল প্রতিযোগী অভিজ্যিত্‍ বিচুকালে-কে। শুক্রবার মরাঠি বিগ বস ২-এর সেটে ঢুকে অভিজিত্‍ -কে গ্রেফতার করে পুলিশ। চেক বাউন্সের অভিযোগ করা হয়েছে তাঁর বিরুদ্ধে।

সাতারা থেকে পুলিশের একটি দল এবং পূর্ব গোরেগাঁও-এর আরে কলোনি থানার আধিকারিকরা এদিন হানা দেন ফিল্ম সিটিতে তৈরি বিগ বস ২-এর সেটে। রাজনৈতিক এই কর্মীকে গ্রেফতারের আদেশ দিয়েছে সাতারা আদালত। আচমকা এমন এক ঘটনায় হতচকিত হয়ে যান অন্যান্য প্রতিযোগীরা। বিচুকালে-কে সাতারা নিয়ে যাওয়া হয়েছে। শনিবারই তাঁকে আদালতে পেশ করা হয়।

চেক বাউন্সের এই মামলা ২০১৫ সাল থেকে চলছে। বার বার তাঁকে আদালত থেকে সমন পাঠানো হলেও, তিনি নানা অজুহাতে কোর্টে হাজিরা এড়িয়ে গিয়েছেন এতদিন। অবশেষে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

বিগ বস ২-এর বিতর্কিত প্রতিযোগী অভিজ্যিত্‍ বিচুকালে কর্পোরেশন থেকে লোকসভা—প্রত্যেক ভোটেই দাঁড়িয়েছেন, কিন্তু এখনও পর্যন্ত একবারও জিততে পারেননি।

No comments: