Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

মুন্না বদনাম হুয়া' আইটেম গানটিতে সালমানের সঙ্গে কোমর দোলাবেন কে?


 আসছে বলিউড সুপারস্টার সালমান খানের ‘দাবাং’ সিরিজের তৃতীয় কিস্তি ‘দাবাং থ্রি’। দাবাং সিরিজ প্রথম থেকেই জনপ্রিয় বলিউড-ভক্তদের কাছে। বিশেষ করে আগের দুই ছবির আইটেম গান—‘মুন্নি বদনাম হুয়ি’ ও ‘ফেবিকল সে’ ছিল বেশ জনপ্রিয়। এমনটা জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। 
এতে সালমানের নায়িকা হিসেবে দেখা যাবে সোনাক্ষী সিনহাকে।
এবার তৃতীয় কিস্তি দাবাং থ্রিতেও থাকছে আইটেম গান। সেই আইটেম গানের নাম  ‘মুন্না বদনাম হুয়া’।গানটির কোরিয়োগ্রাফারের দায়িত্বে রয়েছেন 'ভায়ভায় মারচেন্ট'।
এখন প্রশ্ন দেখা দিয়েছে, 'মুন্না বদনাম হুয়া' আইটেম গানটিতে সালমানের সঙ্গে কোমর দোলাবেন কে?
প্রথমে শোনা গিয়েছিলো,  ‘গোল্ড’ ছবির তারকা মৌনি রায়ের কথা।পরে 'লাভরাত্রি' তারকা ওয়ারিনা হুসেনের নামও শোনা যায়। তবে  'মুন্না বদনাম হুয়া' আইটেম গানটিতে কোন তারকা কোমর দোলাবেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। 
সালমান-সোনাক্ষী ছাড়াও এই ছবিতে দেখা যাবে সুদীপ ও আরবাজ খানকে। এই ছবির মাধ্যমে আবারও চুলবুল পান্ডেকে দেখতে পাবেন দর্শকেরা। ছবিটি পরিচালনা করেছেন প্রভুদেবা। এ বছরেরই ২০ ডিসেম্বর দাবাং থ্রি মুক্তি পাবে।

No comments: