সালমানের একদিনের খাবার খরচ কত জানেন?
পঞ্চাশের গণ্ডি পেরিয়ে গিয়েছেন কিন্তু ফিটনেসের ব্যাপারে এখনো অনেক
সচেতন তিনি। বক্স অফিসে তার ছবি মানেই সুপারহিট। তিনি আর কেউ নন বলিউড সুপারস্টার
সালমান খান। ফিটনেস ধরে রাখতে জিম ও ডায়েট
ঠিক মতোই করছেন এই অভিনেত।
সালমান দিন শুরু করেন হালকা গরম জলেতে লেবু ও মধু মিশিয়ে পান করে।
এরপর সামান্য কার্বোহাইড্রেট ও প্রোটিনসমৃদ্ধ স্ন্যাকস। ঝাল,তেল
বা মশলা জাতীয় খাবার থেকে দূরে থাকেন তিনি। সকালের খাবারে ৪টি ডিমের অমলেট থাকা
চাই। কারণ এটা তার ভীষণ প্রিয়।
দক্ষিণের খাবারও খুব প্রিয় তার। সপ্তাহে মাত্র ৪দিন উত্তর ভারতীয়
খাবার দুপুরে খান সালমান খান। বাকি সময় দক্ষিণ ভারতের খাবার খান। এ ছাড়া মাছ ও
সালাদ খেতে পছন্দ করেন তিনি।
ডিনারে চিকেন থাকা চাই। সব মিলে যা দাঁড়ায়, তাতে দেখা গেছে
সলমানের এক দিনের খাবারের পেছনে খরচ হয় ৮ হাজার টাকার মতো।১৯৮৮ সালে ‘বিবি হো তো অ্যায়সি’ ছবি দিয়ে তার ক্যারিয়ার শুরু। ‘ম্যানে পেয়ার কিয়া’ ছবির পর আর ফিরে তাকাতে হয়নি তাকে। তখন
থেকেই তিনি বলিউডের অন্যতম সেরা নায়ক। তবে স্বাস্থ্য নিয়ে এখনো খুবই সতর্ক তিনি।
সব ছবিতে নিজের বডি দেখিয়ে তার প্রমাণও দেন তিনি।
Labels:
Entertainment


No comments: