গরমে যে অভ্যাসগুলো অবশ্যই ত্যাগ করা উচিৎ
প্রচন্ড গরমে নাজেহাল সকলেই৷ গরমে
কমবেশি প্রায় সকলেরই অসুস্থতা দেখা দেয়৷ নিজেদেরই কিছু অভ্যাসের জন্য আরও বেশি
অসুস্থ হয়ে যেতে হয়৷ গরমে সুস্থ থাকতে যে অভ্যাসগুলো অবশ্যই ত্যাগ করতে হবে৷
রোদ থেকে বাড়ি ফিরে প্রচন্ড গরমে আরাম পেতেই
গলায় ঢালি বরফ ঠান্ডা জল৷এর থেকে শুধু গলা ব্যথা বা হজমের সমস্যা নয়, হঠাৎ স্ট্রোকও হয়ে যেতে পারে৷
গরমে ক্লান্তি দূর করে নিজেদের চাঙ্গা করতে
চা, কফি খায় অনেকেই৷
ক্যাফেইনের মধ্যে থাকা ডাই-ইউরেটিক অ্যাসিড শরীর ডিহাইড্রেটেড করে দেয়৷ ফলে আরও
অসুস্থ হয়ে পড়ি আমরা৷ গরমে চা, কফি কম খেতে হবে৷
রাস্তায় বেরিয়ে গরমে হাসফাঁস লাগলে অনেকেই
প্যাকেজড ড্রিঙ্ক, ক্যানড জুস খায়৷ এইসব
জুসে থাকে অ্যাডেড সুগার৷ যা সেই মুহূর্তে এনার্জি বাড়ালেও প্রচুর ক্যালোরি যোগ
করে৷ ফলে কিছুক্ষণ পর শরীর ক্লান্ত লাগে৷
গরমকালে অনেকেই খোলামেলা পোশাক পরেন৷ ফলে এই
সময় ওজন কমাতে অনেকেই ক্র্যাশ ডায়েট মেনে চলেন৷ ক্র্যাশ ডায়েট মাথা ঘোরা, বমি ভাব, ডায়রিয়ার সমস্যা বাড়ায়৷
গরমে অনেকেই বদহজম হওয়ার ভয়ে মাছ, চিকেন, ডিম খাওয়া ছেড়ে শুধু নিরামিষ খান৷ এগুলো লিন প্রোটিন৷ শরীরের জন্য যেমন
উপকারি তেমনই ওজন ধরে রাখতেও৷ গরমে আমাদের সুস্থ রাখতে, এনার্জির জন্য এগুলো প্রয়োজন৷ হাই প্রোটিন এড়াতে মাটন, বিফ থেকে দূরে থাকুন৷
অনেকেরই অভ্যাস থাকে খেয়ে উঠে স্নান করার। এতে শরীরের রক্ত সঞ্চালনের মাত্রা বেড়ে যায়। ফলে পাকস্থলিতে রক্তের
পরিমাণ বাড়ে। তাই খেয়ে উঠেই স্নান করলে হজমের সমস্যা হয়।
খেয়ে উঠে ঘুমিয়ে পড়াও ভাল নয়। এতে মেদ জমার সম্ভাবনা বাড়ে। বরং খাওয়ার পর অল্প
হাঁটাহাঁটি করুন।
ধূমপান শরীরের যে পরিমাণ ক্ষতি করে, ভরপেট খাওয়ার পর ধূমপান করলে সে ক্ষতি বেড়ে যায় কয়েক গুণ।
ভরা পেটেই শরীরচর্চা করলে উপকার তো হয়ই না, উল্টে শরীরকে কষ্ট দেওয়ার পাশাপাশি হজম প্রক্রিয়াকেও ব্যাহত
করে তা।
Labels:
Entertainment


No comments: