Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

অসুস্থ মিমির ভরসা ডাক্তারই


মিমি অসুস্থ৷ ১০৩ডিগ্রির ওপর জ্বর সঙ্গে পেটের ইনফেকশন৷ সামনে আবার বন্ধুর বিয়ের আমন্ত্রণে তাঁকে উড়ে যেতে হবে অনকে দূরে৷ কীভাবে যাবেন তিনি? নিজেই ভীষণ ঘাবড়ে গিয়েছিলেন৷ কিন্তু তার আগেই এমন অবস্থা৷ শেষে ডাক্তারের ভরসায় হাঁফ ছেড়ে বাঁচলেন তিনি৷ সঠি ওষুধ ও চিকিৎসায় তাকে আর বিমান বাতিল করতে হবে না বলে জানালেন অভিনেত্রী৷ তবে নতুন এই সাংসদের বার্তাটি বেশ ইঙ্গিতবাহী৷
নুসরতের বিয়ের জন্য সুদূর তুরস্ক উড়ে যেতে হবে তাঁকে৷ বিশেষ বান্ধবীর বিয়ে৷ এই অনুষ্ঠান ঘিরে অনেক উৎসাহ৷ ১৬ তারিখ রাতেই সকলে রওনা দেবেন ডেস্টিনেশন ওয়েডিং-এর উদ্দেশ্যে৷ ১৯ তারিখ বিয়ে, তবে ২১ জুন পর্যন্ত নানা কর্মসূচী রয়েছে৷ অনেক প্ল্যানিং,অনেক আনন্দ৷ তবে সবই মাটি হতে বসেছিল মিমির শারীরিক অবস্থার ফলে৷ কিন্তু তিনি লিখেছেন যে তার চিকিৎসক এসে এই পরিস্থিতি থেকে তাঁকে উদ্ধার করেন৷ এখন তিনি অনেকটা সামলে উঠেছে৷ অনেক ঘণ্টা বিমানের ধকল নিতে প্রস্তুত৷
তবে শুধু এতটুকু লিখলেন না মিমি৷ তাঁর লেখায় উঠে এল এক সময়োপযোগী বার্তা৷ রাজ্যে যে সময় চিকিৎসক-সরকার সংঘাত চলছে একপ্রকার, ডাক্তারদের ধর্মঘটে বাড়ছে অচলাবস্থা, সেসময় মিমির এই পোস্ট যেন বিশেষ কিছুই ইঙ্গিত করছে৷ তিনি লিখলেন যে সমাজে প্রতিটি মানুষকেই প্রতিটি মানুষের প্রয়োজন৷ সমাজে সকলেই একে অপরের অপর নির্ভরশীল৷ শেষে তিনি লিখলেন যে আশা করছি খুব তাড়াতাড়ি আলোর পথ দেখব৷ অর্থাৎ এই যে অচলাবস্থা তৈরি হয়েছে, সেটা শীঘ্রই কেটে যাবে বলে আশাবাদী তৃণমূল সাংসদ৷ কে ঠিক কে ভুল, কোনও তর্কের মধ্যেই যাননি তিনি, শুধু সমস্যার সমাধান হোক চান মিমি চক্রবর্তী৷

No comments: