পায়ে হেঁটেই বিয়ের আসরে আসেন নুসরাত,
দীর্ঘদিনের ব্যবসায়ী বন্ধু নিখিল জৈনের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন টলিউডের জনপ্রিয় নায়িকা ও সাংসদ নুসরাত জাহান। ১৯ জুন, বুধবার তুরস্কের বোদরুমের ‘সিক্স সেন্সেস কাপালায়াঙ্কা’য় জমকালো বিয়ের আয়োজন করা হয় তাদের। দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনরা এ সময় উপস্থিত ছিলেন।
নুসরাতের পরনে ছিল লাল লেহেঙ্গা, মাথায় ওড়না, গলায় ভারি স্বর্ণের গয়না, মাথায় টিকলি, হাতে চূড়া ও কালিরাসে সেজে ওঠা নুসরাতকে ঠিক তেমনটাই দেখাচ্ছিল। পায়ে হেঁটেই বিয়ের মঞ্চে আসেন নুসরাত। চেয়ারে বসে হাত রাখলেন তার স্বপ্নের রাজকুমারের হাতে।
বুধবার রীতি অনুযায়ী বিয়েটা সেরেছেন নুসরাত ও নিখিল। তবে আইনি মতে বিয়েটা অবশ্য হবে দেশে ফেরার পরেই। ‘ডেস্টিনেশন ওয়েডিং’ হওয়ায় আমন্ত্রিতদের অনেকেই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।
ভিডিওতে দেখুন যেভাবে বিয়ের মঞ্চে আসলেন নুসরাত-
এদিকে বিয়ের পর্ব সেরে দ্রুত দেশে ফিরে ২৫ তারিখ দিল্লিতে সাংসদ হিসেবে প্রথম অধিবেশনে যোগ দেওয়ার কথা ছিল নুসরাতের। কিন্তু এখন জানা গেল, প্রথম দিনের অধিবেশনে থাকবেন না নুসরাত। পিছিয়ে দিলেন শপথ নেওয়ার দিনও। দেশে ফিরে ২৫ তারিখের পরে আইনি মতে বিয়ে সারবেন নিখিল ও নুসরাত। তারপরে আইটিসিতে অনুষ্ঠিত হবে রিসেপশন পার্টি। বিয়ের পর ইউরোপেই মধুচন্দ্রিমা কাটাবেন নুসরাত জাহান ও নিখিল জৈন।
Labels:
Entertainment


No comments: