টাইগার খুব ধীরগতির
বরাবরই আলোচনায় বলিউড যুগল টাইগার শ্রফ ও দিশা পাটানি। প্রেম করছেন দু’জন ঠিকই, কিন্তু স্বীকার করছেন না কেউই। তবে প্রায়ই তারা একসঙ্গে সময় কাটান। এতেই বোঝা যায় তারা চুটিয়ে প্রেম করছেন।
গত রবিবার ফের রেস্তোরাঁ থেকে বের হওয়ার পর ক্যামেরাবন্দি হলেন দু’জন। এসময় বিব্রতকর অবস্থায়ও পড়েন। রেস্তোরাঁ থেকে বের হয়ে নিজেদের ব্যক্তিগত গাড়ির দিকে হেঁটে যাওয়ার পথে অসংখ্য ভক্ত ঘিরে ধরেন তাদের। কোনো অনুমতি ছাড়াই সেলফি তোলার জন্য মরিয়া হয়ে ওঠেন তারা। অবস্থা বেগতিক দেখে সতর্ক হয়ে যান টাইগার। জনতার ভিড় থেকে দিশাকে সুরক্ষা দেন তিনি। তারপর নিরাপদে গাড়িতে পৌঁছে যান দু’জন। প্রেমিকার প্রতি টাইগারের এই সচেতনতায় মুগ্ধ তার ভক্তকুল। তাদের মত, এই না হলে প্রেমিক!
এ নিয়ে কথা বলেছেন দিশাও। তিনি বলেন, টাইগারের তুলনাই হয় না। তার সঙ্গে বের হলে কোনো টেনশন করতে হয় না আমার।
তিনি আরও বলেন, ও খুব ধীরগতির। কাউকে তো বরফটা ভাঙতে হবে, বলতে হবে। সে ভালো বন্ধু ঠিক আছে, কিন্তু আমি তো বন্ধুর চেয়ে বেশি কিছু হতে চাই। ওর মন পাওয়ার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, কিন্তু ওর সায় পাচ্ছি না।
টাইগার শ্রফকে সর্বশেষ স্টুডেন্ট অব দ্য ইয়ার টু-তে দেখা গিয়েছিল। আর দিশা পাটানিকে সালমান খানের ভারত সিনেমায় দেখা গেছে। সালমানের সঙ্গে তার ‘স্লো মোশন’ গানটি তুমুল জনপ্রিয়তা পেয়েছে।
Labels:
Entertainment


No comments: