এবার যাত্রীদেরও সচেতন হতে হবে
জীবনকে সহজ করতে আমরা বিভিন্ন অ্যাপস ব্যবহারে অভ্যস্ত হয়ে উঠছি। এখন কোথাও যেতে হলে আমরা রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা না করে অ্যাপসের সাহায্যে গাড়ি ডেকে নিচ্ছি।
এই অবস্থা কাটিয়ে উঠতে যাত্রী ও চালকদের একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ বাড়াতে সম্প্রতি রাইডশেয়ারিং কোম্পানি উবার তাদের কমিউনিটি গাইডলাইনটি আপডেট করেছে। যা যাত্রীদের এই প্ল্যাটফর্মটি ব্যবহার করার ক্ষেত্রে তাদের কাছে প্রত্যাশিত ব্যবহারের কথা মনে করিয়ে দেবে।
উবার চালকদের একটি নির্দিষ্ট রেটিংয়ে থাকার দায়বদ্ধতা আগে থেকেই ছিল, ফলে যাত্রীদের জন্যও একই ব্যবস্থা চালুর কারণে পারস্পরিক দায়িত্ববোধ আরও বৃদ্ধি পাবে।
একটি সর্বনিম্ন রেটিংয়ে পৌঁছানোর পর মুষ্টিমেয় কিছু যাত্রীদের রেটিং পয়েন্ট বৃদ্ধি করার জন্য কয়েকবার নোটিফিকেশন পাঠানো হবে। এর পরেও যাদের রেটিং কম থাকবে, তারা উবার অ্যাপে তাদের প্রবেশাধিকার হারাবেন। নিরাপত্তা ও ভালো ব্যবহার নিশ্চিত করতে উবার বর্তমানে চালক ও যাত্রী উভয়ের ক্ষেত্রেই রেটিং এবং প্রতিটি যাত্রার পরে উবার অ্যাপে ফিডব্যাক দেয়ার ব্যবস্থা রেখেছে।
Labels:
Entertainment


No comments: