Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

কেন ফ্যান ও মিডিয়া এড়িয়ে যাচ্ছেন কাজল-দীপিকা?




দীপিকা পাড়ুকোন ও কাজল দুজনেই এমন অভিনেত্রী, তাঁরা কখনোই ছবি তুলতে চাইলে নাকরেন না। কি পাপারাজ্জি, কি ভক্তসেলফিকেও সরাসরি হ্যাঁবলে দেন। কিন্তু সাম্প্রতিক প্রতিবেদন জানাচ্ছে, তাঁরা দুজনই ছবি তোলা থেকে বিরত থাকছেন। এড়িয়ে যাচ্ছেন ভক্ত ও চিত্রসাংবাদিকদের।
 প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এক বন্ধুর বাসায় বেড়াতে যান বলিউডের মিষ্টিকন্যাখ্যাত কাজল। সেখানে লোকচিত্রীরা ভিড় করলেও ছবি তুলতে অস্বীকৃতি জানান তিনি।
 দ্য এশিয়ান এজকে একটি সূত্র জানায়, গাড়ি থেকে নামার পর পাপারাজ্জিরা তাঁকে (কাজল) ছবি তোলার জন্য দাঁড়াতে বললেও তিনি থামেননি। এমনকি তিনি আলোকচিত্রীদের দিকে ঘুরেও তাকাননি, না দেখেই চলে যান।
 একই কাণ্ড ঘটিয়েছেন দীপিকা পাড়ুকোন। প্রতিবেদনটি জানাচ্ছে, শুটিংয়ে যাচ্ছিলেন দীপিকা। সে সময় ভক্তরা তাঁকে সেলফির জন্য অনুরোধ করেন। কিন্তু সরাসরি নাকচ করে দেন এ আবেদনময়ী।
 ‘সেলফি তুলবেন নাপরিষ্কার ভাষায় তাঁদের জানিয়ে দেন দীপিকা। আলোকচিত্রীদের ক্লিকের জন্য সামান্য অপেক্ষা করেই চলে যান। মনে হচ্ছিল, খুব তাড়া আছে,’ ওই পত্রিকাটি জানায়।
 মনে হচ্ছে, দীপিকা ও কাজল দুজনেই মিডিয়া ও ভক্তদের কাছ থেকে দূরত্ব বজায় রেখে চলতে চাইছেন।
 যা হোক, দীপিকা এখন তাঁর আগামী সিনেমা ছপাক’-এর শুটিং নিয়ে ব্যস্ত। মেঘনা গুলজার পরিচালিত এ সিনেমা সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে। এসিড-আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের চরিত্রে অভিনয় করবেন দীপিকা। এ ছাড়া রণবীর সিংয়ের এইটটি থ্রিসিনেমায় তাঁর স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন। অন্যদিকে, কাজলকে সর্বশেষ হেলিকপ্টার ইলাসিনেমায় দেখা গেছে।

No comments: