আমিরের হাতে চিনা উপহার!
বলিউড সুপারস্টার আমির খানের ফ্যান শুধু এ দেশেই সীমাবদ্ধ নয়। বিশ্বের বিভিন্ন দেশে আমির খানের অভিনয়ের গুণমুগ্ধের সংখ্যা অসংখ্য। বিশেষ করে চিনে আমির খানের ভক্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। ভালোবাসা এতটাই যে সেদেশের ফ্যানেদের উপহার দেওয়া হুডি পরেই ক্যামেরাবন্দি হয়েছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট।
রবিবার আমিরকে একটি হলুদ হুডি পরে দেখা গিয়েছে। তার সামনে লেখা রয়েছে 'a+'। তাতে রয়েছে ফ্যানেদের স্বাক্ষরও। আর তা থেকেই বোঝা যাচ্ছে তাঁরা প্রিয় অভিনেতাকে সত্যিই কতটা পছন্দ করেন।
আসলে এঁরাই তো আমিরকে আন্তর্জাতিক স্টার তৈরি করেছেন। আমিরের দঙ্গল ও সিক্রেট সুপারস্টার চিনের বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে। ছবিগুলি প্রায় ৩০০ মিলিয়ন ডলার ব্যবসা করেছে সেখানে।
Labels:
Entertainment


No comments: