Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

অ্যাসিড আক্রান্তদের পাশে শাহরুখ,


বলিউডের বাদশা শাহরুখ খান সামাজিক বহু কাজেই  এগিয়ে এসেছেন সবসময়। গতকাল
ফাদার্স ডে ফের এমনই এক নজির গড়লেন তিনি। এই বিশষ দিনটিতে অ্যাসিড আক্রান্ত মহিলাদের সাহায্যের জন্য একটি প্রতিষ্ঠান খুলেছেন বাদশাহ। প্রতিষ্ঠানটির নাম দিয়েছেন তাঁর বাবার নামে, ‘মীর ফাউন্ডেশন’।
রবিবার প্রতিষ্ঠানের ওয়েবসাইট উদ্বোধন করে শাহরুখ জানান, প্রতিষ্ঠানটি আমার বাবার নামে- মীর ফাউন্ডেশন। এটি অ্যাসিড আক্রান্ত মহিলাদের সাহায্যের জন্য বানানো একটি ওয়েবসাইট। ওয়েবসাইটটির উদ্বোধনের জন্য ফাদার্স ডের থেকে ভালো দিন আর কী হতে পারত।
এদিন প্রতিষ্ঠানের ওয়েবসাইটে তিনি লেখেন, আমার সতীর্থরা আমাকে জীবনে সফল হওয়ার অনেক সুযোগ দিয়েছেন। আর এটাই আমি করতে চাই অন্যদের জন্য, বিশেষত মহিলাদের জন্য। আমি মহিলাদের জন্য এমন পরিবেশ তৈরি করতে চাই যেখানে তাঁরা নিজেদের মতো করে জীবনটাকে সাজাতে পারবেন। কথাটা আদর্শবাদীর মতো মনে হতে পারে কিন্তু আমি বিশ্বাস করি আমরা মহিলাদের সেই ক্ষমতা দিতে পারি যাতে তাঁরা চিন্তাহীন ভাবে বাঁচতে পারেন, স্বপ্ন দেখতে পারেন।
এ প্রসঙ্গে শাহরুখ আরও বলেন, এই ফাউন্ডেশনের মাধ্যমে আমরা সেই মহিলাদের সাহায্য় করতে পারি যাঁরা খারাপ ব্যবহার পেয়েছেন সমাজের থেকে। আমরা সবে শুরু করেছি, ভবিষ্যতে আরও শক্তিশালী হব, কাজ করব যতক্ষণ না স্বপ্নটা বাস্তবে পরিণত করতে পারছি।

No comments: