Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই অনলাইনে ফাঁস ‘কবীর সিং’




ছবি মুক্তির কয়েক ঘণ্টার মধ্যে টরেন্ট ওয়েবসাইট তামিল রকার্সে ফাঁস হয়েছে কবীর সিং। শাহিদ কাপুর, কিয়ারা আডবাণী অভিনীত এই ছবি মুক্তি পায় ২১ জুন শুক্রবার। বক্স অফিসে দারুন সাড়া ফেলে এই ছবি।
 প্রথম দিনই প্রায় ২০ কোটি টাকার ব্যবসা করে ফেলে তেলুগু ব্লকবাস্টার অর্জুন রেড্ডির এই হিন্দি রিমেক। ছবির নাম ভূমিকায় শাহিদ, তাঁর প্রেমিকার চরিত্রে কিয়ারা। কবীর একজন মাদকাসক্ত সার্জেন, যে তাঁর প্রেমিকাকে অন্য ছেলের সঙ্গে সরে যেতে দেখেছে। রাগে, ক্ষোভে সবসময় তার রক্তচক্ষু। এই ছবিতে দারুণ প্রশংসা পেয়েছে শাহিদ কাপুরের অভিনয়। মানানসই কিয়ারার সঙ্গে তাঁর রসায়নও। কবীর সিং-এর জন্য প্রথম থেকেই প্রচুর কসরত করেন শাহিদ। ১৪ কেজি ওজন বাড়িয়েছিলেন। সেই ছবির বক্স অফিসে দাপাদাপি।
 কিন্তু এর মধ্যে তামিল রকার্সে এই ছবি চলে আসায়, বিনা খরচে ডাউনলোড করা সম্ভব হচ্ছে ছবিটি। এর আগে ভারত, স্টুডেন্ট অফ দ্য ইয়ার টু, মহর্ষি, অ্যাভেঞ্জার্স: এন্ডগেম, ২.০, থাগস অফ হিন্দোস্তান, সরকার, বিশ্বরূপমের মতো ছবিও পাইরেসি ওয়েবসাইটের হাত ধরে ফাঁস হয়ে যায়।

No comments: