Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

লোকসভায় বাংলায় শপথ মিমি-নুসরতের


লোকসভায় সাংসদ হিসেবে শপথ গ্রহণ করলেন মিমি চক্রবর্তী ও নুসরত জাহান। মঙ্গলবার বাংলায় শপথ নেন তৃণমূলের যাদবপুর ও বসিরহাটের সাংসদ। বিয়ে ছিল তুরস্কে। তাই নিয়েই এতদিন ব্যস্ত ছিলেন বসিরহাটের সাংসদ নুসরত জাহান। আর বন্ধুর বিয়ে যখন তখন ব্যস্ত থাকাটা স্বাভাবিক মিমি চক্রবর্তীরও। বন্ধুর বিয়েতে আমন্ত্রিত হিসেবে তিনিও তো ছিলেন তুরস্কেই। দেশে না-থাকায় লোকসভার অধিবেশনের প্রথম দিনে অন্যান্য সাংসদদের সঙ্গে শপথ গ্রহণ করতে পারেননি লোকসভায় এই দুই নয়া তারকা সদস্য। মঙ্গলবার সকালে দু জনেই হাজির হলেন সংসদের নিম্নকক্ষে। প্রথম শপথ নেন নুসরত। পরনে শাড়ি, হাতে মেহেন্দি - নববধূ নুসরত শপথপাঠ করলেন বাংলায়। তার ঠিক পরেই সালোয়ার কামিজ পরা মিমির শপথেও সেই বাংলা। আর দু জনের শপথ শেষে ছিল 'জয় বাংলা' স্লোগানও। অন্য সব তৃণমূল সাংসদকে শপথ গ্রহণের সময় যা বলতে শোনা গিয়েছে।

No comments: