মাইকেল জ্যাকসন চলে যাওয়ার দশ বছর
বিশ্বজুড়ে তার মতো জনপ্রিয়তা আর কেউ কি পেয়েছেন? আর কোনও শিল্পী কি তার মতো কোটি মানুষের হৃদয় তোলপাড় করতে পেরেছেন? উত্তর, সম্ভবত না। তিনি হলেন সর্বকালের সেরা জনপ্রিয় পপসম্রাট মাইকেল জ্যাকসন।
কোটি কোটি ভক্তের হৃদয় সম্রাট মাইকেল জ্যাকসনের মৃত্যুর দশ বছর পরেও তার জনপ্রিয়তা ও মর্যাদার স্থান এখনও অটুট। মাইকেলের জনপ্রিয়তার ছোট একটা দৃষ্টান্ত হলো তার মৃত্যুর পর বিশ্বজুড়ে ভক্তদের প্রতিক্রিয়া। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ভক্তরা হুমড়ি খেয়ে পড়েন, খবরটি আদৌ সত্য কিনা-তা যাচাই করতে। কোনও ভক্তই সহজে বিশ্বাস করে উঠতে পারেন নি। বিশ্বজুড়ে গুগুলে মাইকেল জ্যাকসন শব্দটি এতো বেশি সার্চ করা হয় যে গুগল ভেবেছিল এটা কোন ডিডস ভাইরাস! প্রায় ৩০ মিনিট সার্চ ইঞ্জিন বন্ধ করে রেখেছিল গুগল। উইকিপিডিয়াতেও এতো বেশি মানুষ মাইকেল সম্পর্কে জানতে ঢুঁ মারেন যে, চাপ সহ্য করতে না পেরে উইকিপিডিয়া প্রথমবার ক্রাশ করে। এছাড়া টুইটার, বিভিন্ন নিউজ পোর্টাল ও ইন্টারনেটে এতো বেশি আলোচনা ও তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে যা ইন্টারনেট ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড ছিল।
মাইকেল জ্যাকসনের শেষকৃত্য অনুষ্ঠান টেলিভিশন ও ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর ৩০০ কোটিরও বেশি মানুষ দেখেছেন যা এই গ্রহে সর্বোচ্চ রেকর্ড। মাইকেলের দেহ বিদায় নিলেও তার সৃষ্টি চির অম্লান রবে।
Labels:
Entertainment


No comments: