সাংবাদিকদের সামনে ধৈর্য্য হারালেন মিমি-নুসরত
শপথ নেওয়ার পরেই ঘটল বিপত্তি ৷ মঙ্গলবার সকালে সংসদে শপথ নেওয়ার পর
সাংবাদিকদের সামনেই ধৈর্য হারালেন বাংলার দুই তারকা সাংসদ নুসরত জাহান ও
মিমি চক্রবর্তী ৷লোকসভায় শপথের দিন উপস্থিত থাকতে পারেননি ৷ সে সময় ডেস্টিনেশন ওয়েডিং
সারতে তুরস্কের বোদরুমে উড়ে গিয়েছিলেন বসিরহাট কেন্দ্র থেকে জয়ী
তৃণমূলের সাংসদ নুসরত জাহান ৷
রবিবার ভোর রাতে কলকাতায় পৌঁছনোর পর মঙ্গলবার সকালে লোকসভায় শপথ গ্রহণ
করলেন নুসরত ৷ বন্ধুর বিয়েতে উপস্থিত থাকতে গিয়ে শপথের দিন সংসদে হাজিরা
দিতে পারেননি যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে জয়ী তৃণমূলের সাংসদ মিমি
চক্রবর্তীও ৷
এদিন সকালে তাই দুই বন্ধুতে একই সঙ্গে উড়ে যান দিল্লিতে ৷ সংসদে এদিন দু’জনেই বাংলায় শপথ গ্রহণ করেন ৷ শপথের আগে দু’জনকেই সংসদে প্রণাম করে ঢুকতে দেখা যায় ৷ সদ্যই বিয়ে হয়েছে ৷ তাই একেবারে নববধূর সাজে লোকসভায় পৌঁছন
তারকা-সাংসদ নুসরত ৷ বেগুনি পাড় সাদা লিনেন শাড়ির আঁচল ছিল গায়ে জড়ানো ৷
হাত ভর্তি মেহেন্দি, চূড়া আর সিঁথিতে ছিল চওড়া সিঁদুর ৷ অন্যদিকে মিমি
পরেছিলেন সাদা ফুল স্লিভস সালোয়ার কামিজ ৷
শপথের শেষে পার্লামেন্ট থেকে বেরিয়ে আসতেই তাঁদের ঘিরে ধরেন সাংবাদিক ও
চিত্র সাংবাদিকরা ৷ প্রথমে সকলকে হাসিমুখে পোজ দেন মিমি-নুসরত ৷ কিন্তু
অত্যন্ত ঠেলাঠেলিতে কার্যতই বিরক্ত হয়ে ওঠেন দুই তারকা-সাংসদ ৷ ঠেলাঠেলির হাত থেকে বাঁচাতে মিমিকে দু’হাত দিয়ে আগলে ধরতে দেখা যায়
নুসরতকে ৷ এক সাংবাদিককে লক্ষ্য করে তাঁকে বলতে শোনা যায়, ‘আপ ধাক্কা নেহি
মার সকতে স্যর, সামঝিয়ে বাত কো ৷’
Labels:
Entertainment


No comments: