সোশ্যাল মিডিয়ায় ছড়াল ভুয়ো খবর প্রয়াত অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়!
বর্ষীয়ান অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়েছে ৷ রবিবার
সাতসকালে এমনই একটি খবর ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়াগুলিতে ৷
অনেকেই রেস্ট ইন পিস লিখতে শুরু করে দিলেন ৷ প্রিয় অভিনেতা নিয়ে
অনেকে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করছিলেন ৷
বাংলা, হিন্দি, অসমিয়া, ইংরেজি ভাষায় একাধিক ছবিতে অভিনয় করেছেন ভিক্টর ৷
সত্যজিৎ থেকে মৃণাল, শ্যাম বেনেগাল থেকে রোমান পোলান্সকি, জেমস আইভোরি, স্যর ডেভিড লিনের মতো নামজাদা
পরিচালকদের সঙ্গে কাজ করেছেন তিনি ৷
রবিবার সকালে হঠাৎই ভিক্টরের উইকিপিডিয়া পেজে তাঁর মৃত্যুর তারিখ
আপডেট করা হয় ৷ সেখানে ২০১৯-র ২৩ জুন তারিখ দেওয়া হয় এরপরেই আরও দ্রুত গুজব ছড়িয়ে পড়তে
থাকে ৷ শেষ পর্যন্ত ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের পরিবারের তরফে জানানো হয় অভিনেতা
একেবারে সুস্থ রয়েছেন ৷ এই মুহূর্তে তিনি শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন ৷ সোশ্যাল মিডিয়াতেও ফেক নিউজের বিরুদ্ধে মুখ খোলেন ভিক্টরের মেয়ে
কেয়া ব্যানার্জি পন্ডিত ৷
Labels:
Entertainment


No comments: