বাড়িতে বানান ‘মিনারেল ওয়াটার’
জল তেষ্টার তো আর সময়-অসময় নেই! কিন্তু, বাড়ির বাইরে জল খেতে গেলে সাবধানতা বজায় রাখতেই হয়। তাই বাধ্য হয়ে ‘মিনারেল ওয়াটার’ কিনে তেষ্টা মেটাতে হয়।
এই মিনারেল ওয়াটার বাড়িতেও তৈরি করা যায় বেশ সহজেই। ‘লাইফেলথ.কম’ নামে এক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে সেই পদ্ধতি—
১। কী কী লাগবে— ১ লিটার জল, এক চিমটে বেকিং সোডা, এক চিমটে ইপসম সল্ট, এক চিমটে পটাশিয়াম বাইকার্বোনেট।
২। সাধারণ ‘ওয়াটার পিউরিফায়ার’ থেকে এক লিটার জল নিন। একটি পরিষ্কার পাত্রে রাখুন।
৩। পাত্রের জলে বেকিং সোডা মিশিয়ে নিন। হজম, গলা-বুক জ্বালা থেকে রেহাই দেয়।
৪। এবার ইপসম সল্ট মিশিয়ে নিন। এই মিনারেল শরীরে ব্যাক্টেরিয়া রুখতে সাহায্য করে।
৫। এবার পালা পটাশিয়াম বাইকার্বোনেটের। এই বস্তু, ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
৬। জলের সঙ্গে ভাল করে মিশিয়ে নিন এই তিন মিনারেল। তৈরি ‘মিনারেল ওয়াটার’।
প্রসঙ্গত, মিনারেল ওয়াটার প্রস্তুত করার জন্য, সব উপকরণ ভাল করে মেশাতে ‘সোডা সাইফন’ ব্যবহার করতে পারেন।
Labels:
Entertainment


No comments: