গরমে চাই সঠিক হেয়ারস্টাইল
যারা খোলা চুলে ঘুরতে পছন্দ করেন গরমের সময় তাদের অনেক
অস্বস্তির মধ্যে পড়তে হয়। করতে হয় নিজের
মাথার চুল নিয়ে যুদ্ধ। খোলা চুলে ঘাম আটকে
যায়, যা খুবই যন্ত্রণা ও বিরক্তির। গরমও অনেক
বেশি লাগে।
তীব্র গরমে খোলা চুলে বাইরে যাওয়ার কথা না ভাবাই ভালো। বিকল্প
সহজ হেয়ারস্টাইল মানলে চুল সারাদিন ঠিক থাকবে, আপনিও নিশ্চিন্তে স্বস্তির
সঙ্গে কাজ করতে পারবেন।
ডুয়াল ব্রেইডেড বান
সেসব অনুষ্ঠান যেখানে স্টাইল ও আরাম দু’টিই দরকার, ডুয়াল
ব্রেইডেড বান সেখানে করুন। দু’দিক থেকে অল্প
চুলের ভাগ নিয়ে নিয়ে বেণি করে মাথার পিছনে কয়েকটা হেয়ার পিন দিয়ে আটকে দিন। সহজেই
তৈরি করতে পারবেন এই বান।
কার্লড বান
গরমকালের কোনো অনুষ্ঠানে যাওয়ার সময় আপডুর ক্ষেত্রে
কার্ল ম্যাজিকের মতো কাজ করে। ওপরে কার্ল করে পাশ
দিয়ে কিছু চুল ছেড়ে রাখুন,
এটি আপনার সাজে আলাদা মাত্রা যোগ করবে।
আর কিছুই করতে না চাইলে শুধু চুলগুলোকে ধরে মাথার ওপর
একটি টাইট বান বানিয়ে ফেলুন। গরমকালের জন্য এটাই
আদর্শ হেয়ারস্টাইল।
Labels:
Entertainment


No comments: