বিরাট কোহলির সঙ্গে সম্পর্ক ছিল বাহুবলী'র নায়িকা তমন্না
তাঁর সঙ্গে বিরাট কোহলির সম্পর্ক ছিল। একটা সময় এমনই শোনা যেত।
কিন্তু এই নিয়ে প্রকাশ্যে কখনও কিছু বলেননি দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা
তমন্না ভাটিয়া। শেষপর্যন্ত ছয় বছর পর মুখ খুললেন তমন্না। ভারতীয় দলের অধিনায়কের সঙ্গে তাঁর সম্পর্কটা ঠিক কেমন ছিল, জানালেন তিনি। কটি বিজ্ঞাপনে দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল। সেই বিজ্ঞাপনে দুজনের রসায়ন দেখে অনেকের অবাক হয়েছিলেন। ছয় বছর পর বাহুবলী সিনেমার নায়িকা তামান্না বলছেন, "ওই
বিজ্ঞাপনের শুটিংয়ের পর আমার সঙ্গে আর কখনও বিরাটের দেখাও হয়নি, কথাও নয়।
তবে ওর সঙ্গে অভিনয় করাটা বেশ চ্যালেঞ্জিং ছিল। কারণ ও একজন ভাল অভিনেতা।"
প্রসঙ্গত, ২০১২ সালে একটি মোবাইল কোম্পানির জন্য একসঙ্গে শুটিং
করেছিলেন বিরাট-তামান্না। ২০১৭ সালে বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মাকে বিয়ে
করেন বিরাট কোহলি।
Labels:
Entertainment


No comments: