Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

অভিনেতা রণবীর সিংকে আইনি নোটিশ!


অভিনেতা রণবীর সিংকে আইনি নোটিশ পাঠালেন জনপ্রিয় ডাব্লু ডাব্লু ই স্টার ব্রক লেসনার। রেসলারের তরফে তাঁর আইনজীবী পল হেম্যান রণবীরকে নোটিশ পাঠিয়েছেন। রণবীরের বিরুদ্ধে ব্রক লেসনারের ক্যাপশন চুরির অভিযোগ তুলেছেন তিনি।  রণবীর গত রবিবার ম্যানচেস্টারে ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে মাঠে গিয়েছিলেন। এর পর ক্যাচ-ফ্রেজ 'ইট, স্লিপ, কনকার, রিপিট' লিখে হার্দিক পান্ডিয়ার সঙ্গে ছবি পোস্ট করেছিলেন অভিনেতা। সেই ট্যুইটের পরিপ্রেক্ষিতে পন হেম্যান রণবীরকে কপিরাইটের আইনি নোটিশ পাঠিয়েছেন। তাঁর দাবি, এটি ব্রক লেসনারের ক্যাচলাইন, 'ইট স্লিপ ডিপোজিশন রিপিট।'

 

No comments: