Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

রান্নায় নুন বেশি হয়ে গিয়েছে?


রান্না ভাল হওয়ার আসল কথা হল নুনের পরিমাণ ঠিকঠাক হওয়া৷ নুন কম হলে যেমন খাবার খেতে বিস্বাদ লাগে, তেমনই নুন প্রয়োজনের থেকে একটু বেশি হয়ে গেলেও রান্নার স্বাদ বিগড়ে যায়৷ অন্য সব মশলা, ঝাল ঠিকঠাক হলেও নুন কমবেশি হওয়ার জন্য খাবারের মান ওঠানামা করে৷ কিন্তু নুন যদি একটু বেশি হয়ে যায় তখন কী করবেন? রান্না খারাপ হয়ে গেল মন খারাপ না করে শিখে রাখুন দুটো সহজ টোটকা৷ প্রায় সব বাঙালি হেঁশেলেই আগে মা, কাকিমারা এই টোটকা ব্যবহার করে থাকতেন৷ নুন ঠিক করার জন্য দুটো প্রয়োজনীয় উপকরণ হল আটা ও আলু৷ নুন বেশি হয়ে গেলে অনেকেই সামান্য আটা গুলে দিয়ে নুন ঠিক করে নেন৷ তবে যদি আটা দিতে ইচ্ছা না হয় তাহলে ব্যবহার করতে পারেন আলু৷ আলু সিদ্ধ করে চটকে রান্নায় মিশিয়ে দিলেও নুন কমে যাবে৷তবে যদি আটা, আলু কোনওটাই না মেশাতে চান এবং বাড়িতে যদি মজুত থাকে তাহলে অবশ্যই মিশিয়ে দিন ফ্রেশ ক্রিম বা মালাই৷ এতে নুনের পরিমাণ যেমন ঠিকঠাক হয়ে যাবে, তেমনই রান্নার স্বাদও বেড়ে যাবে বহুগুণ৷

No comments: