জার্মান ব্যবসায়ীর সঙ্গেই প্রেম করছেন গায়িকা মোনালি ঠাকুর
বহুদিন হল এই জার্মান ব্যক্তির সঙ্গেই প্রেম করছেন গায়িকা মোনালি ঠাকুর। পেশায় ব্যবসায়ী মোনালির প্রেমিকের নাম মাইক রিচার। জানা যায়, ২০১৬ সালে সুইৎজারল্যান্ডে বেড়াতে গিয়ে মাইকের সঙ্গে আলাপ হয় মোনালির, সেখান থেকেই বন্ধুত্ব তা প্রেমে বদলে যায়। এক সাক্ষৎকারে মোনালি জানিয়েছিলেন বেড়াতে যাওয়ার সময় অনলাইনে মাইকের
হোটেল বুক করেছিলেন তিনি। তবে সেখানে পৌঁছে দেখেন হোটেলের কোনও বেড ফাঁকা
নেই। তখন মাইক নাকি নিজের বেডরুম মোনালি ও তাঁর বন্ধুদের জন্য ছেড়ে
দিয়েছিলেন মাইক, নিজে সোফায় গিয়ে শুয়েছিলেন।
প্রেমিক মাইকের সম্পর্কে কথা বলতে গিয়ে মোনালি একবার বলেন, মাইক অসাধারণ ডাল বানায়, যেটা তাঁর খেতে ভীষণ ভালো লাগে। মোনালির কথায় মাইক এদেশে এলে পানিপুরি খেতে ভীষণ ভালোবাসে।
মাইকের সঙ্গে দেখা করতে মাঝে মধ্যেই নাকি ইউরোপে পাড়ি দিতে হয় মোনালিকে। আবার কখনও মাইকও মোনালির সঙ্গে সময় কাটাতে এদেশে আসেন। প্রসঙ্গত এর আগে ইন্ডিয়ান আইডলের প্রতিযোগী মিয়াং চ্যাং-এর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন মোনালি ঠাকুর। চ্যাংয়ের সঙ্গে মোনালির সম্পর্ক যেকোনও কারণেই হোক ভেঙে যায়, সম্পর্ক ভাঙার পর নিজেকে সিঙ্গল বলেও জানিয়েছিলেন মোনালি।
Labels:
Entertainment


No comments: