জোলি-কিয়ানুর প্রেম?
মারিয়ঁ কোতিয়া থেকে জেনিফার অ্যানিস্টন—অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে ঘর ভাঙার পর অনেকের সঙ্গেই প্রেমের গুঞ্জন শোনা গেছে ব্র্যাড পিটের। তবে জোলিকে নিয়ে তেমন ফিসফাস খুব বেশি রটেনি। এবার জোর গুঞ্জন, কিয়ানু রিভসের সঙ্গে প্রেম করছেন জোলি। দুই তারকার এক ঘনিষ্ঠ সূত্রকে উল্লেখ করে খবরটি প্রকাশ করেছে বেশ কয়েকটি পশ্চিমা গণমাধ্যম। জানা গেছে, কিয়ানুর সঙ্গে জোলির ঘনিষ্ঠতা অভিনেতার মায়ের সূত্র ধরে। অনেক দিন ধরেই জোলি আর কিয়ানুর মা প্যাট্রিসিয়া পাশাপাশি বাড়িতে থাকেন। ব্র্যাডের সঙ্গে বিচ্ছেদের পর মানসিকভাবে খুবই খারাপ সময় কাটান জোলি। তখন স্নেহের পরশ নিয়ে এগিয়ে এসেছিলেন প্যাট্রিসিয়া। গেল তিন বছর জোলির বাড়িতে অনেক সময় কাটিয়েছেন তিনি। মাকে দেখতে কিয়ানুও জোলির বাড়িতে আসতেন নিয়মিত। এভাবেই তাঁদের সম্পর্কের শুরু। সূত্র জানাচ্ছে, জোলির ছয় সন্তানও কিয়ানুকে ভালোভাবেই গ্রহণ করেছে। তবে এ বিষয়ে দুই তারকার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছুই জানানো হয়নি।
Labels:
Entertainment



সাইফ উদ্দিন-মোসাদ্দেকের সঙ্গে কথা বলবেন আকরাম
‘ফিরোজা’ ছাড়ছেন খালেদা!
‘ফিরোজা’ ছাড়ছেন খালেদা!
ই-পাসপোর্ট গেট বসছে ঢাকা বিমানবন্দরে
এবার ট্রেনের টয়লেটে ছাত্রীকে ধর্ষণের চেষ্টা
সুজিত সরকারের ছবিতে লম্বা দাঁড়ির বুড়োকে চিনতে পারছেন?
No comments: