Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

বেসিক ক্যাটাগরির তিনটি ব্যায়াম

ব্যায়াম এর রকমফের

স্বাস্থ্য সুরক্ষায় ব্যায়ামের বিকল্প নেই। এজন্য ভাল খাবারের পাশাপাশি নিয়মিত ব্যায়াম করাও আমাদের জন্য অতি জরুরী। কিন্তু বেশির ভাগ সময়ই আমরা একই ধরণের ব্যায়ামের মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখি। আবার সবার জন্য সব রকম ব্যায়াম ফলপ্রসুও হয়না। এজন্য সব রকমের ব্যায়াম সম্পর্কে একটা হালকা ধারণা থাকা খুবি জরুরী। তাহলে আপনার জন্য কোন ব্যায়ামটি কার্যকারী হবে তা বেছে নেয়াটা অনেক সহজ হয়ে যাবে।
ব্যায়ামের রকমফের নিয়ে আলোচনা করতে গেলে আসলে অনেক বিশদে আলোচনা করতে হবে। কারণ একই রকম বায়ামের আছে নানারকম শাখা প্রশাখা। আবার বিভিন্ন এলাকায় কিছু নির্দিষ্ট ধরণের ব্যায়ামও আছে। তাই আসুন আজ শুধু বেসিক ক্যাটাগরির তিনটি ব্যায়ামের ধরণ সম্পর্কে জেনে নেই।

এরোবিক ব্যায়াম

এরোবিক ব্যায়াম আমাদের হার্ট রেট বাড়াতে সাহায্য করে যা শরীরের অনেক বডি ফাংশনের জন্য খুবই জরুরী। সেই সাথে এটি আমাদের রক্ত চলাচল রিল্যাক্স করে, বডি ফ্যাট কমিয়ে দেয়, ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, ভাল কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে এবং হার্ট এট্যাক, কোলন ক্যান্সার, ডায়াবেটিস, ব্রেস্ট ক্যান্সার, ডিপ্রেশনসহ নানা রোগের ঝুকি কমিয়ে দেয়। আপনি যদি ওভার ওয়েট হন, একতলার সিড়ি ভাঙতেই আপনার কষ্ট হয়ে যায় বা ১৫ মিনিট হাটলেই মনে হয় জানটা বের হয়ে যাচ্ছে, তাহলে এখনি সময় এরোবিক শুরু করার। নানা ধরণের এরোবিক ব্যায়াম আছে। যেমন জোর কদমে হাটা, জগিং, সাইক্লিং, সাতার কাটা বা এরোবিক ড্যান্স। আপনি যেকোন একটি বা দুটি বেছে নিতে পারেন।

স্ট্রেন্থ ট্রেনিং

বয়স বৃদ্ধির সাথে সাথে আমাদের মাসলের ঘনত্ব কমতে থাকে। মাসল দূর্বল হতে থাকে। স্ট্রেন্থ ট্রেনিং এই মাসলের দূর্বলতা দূর করে। স্ট্রেন্থ ট্রেনিং যে শুধু আমাদের মাসল শক্তিশালি করে তা নয়। সেই সাথে এটি হাড়কে মজবুত করে, ব্লাড সুগার কম করে, ওজন কমাতে ভূমিকা রাখে, শরীরের ব্যালান্স আর পশ্চার ঠিক রাখতে সাহায্য করে। নানা রকম স্ট্রেন্থ ট্রেনিং এর মধ্যে স্কোয়াট, লাঞ্জেস আর পুশ আপ বেশি জনপ্রিয়। বয়স আর কাজের ধরণ ভেদে স্ট্রেন্থ ট্রেনিং ভিন্ন হওয়া উচিত। তাই যেকোন স্ট্রেন্থ ট্রেনিং শুরু করার আগে একবার ট্রেনারের সাথে অবশ্যই পরামর্শ করা উচিত।

স্ট্রেচিং

শরীরের ফ্লেক্সিবিলিটি রক্ষায় স্ট্রেচিং এর কোন জুড়ি নেই। বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরের ফ্লেক্সিবিলিটি কমে যেতে থাকে। সেই সাথে মাসল পেইন, মাসল ড্যামেজ, জয়েন্ট পেইনসহ নানা সমস্যা বেড়ে যায়। কখনো কখনো এইসব শারিরিক সমস্যার কারণে দৈনন্দিন স্বাভাবিক কাজকর্মগুলোও কঠিন হয়ে পড়ে। এজন্য সময় থাকতেই স্ট্রেচিং শুরু করা উচিত। তবে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে। স্ট্রেচিংকে কখনো খুব বেশী ইনটেন্স বানাবেন না। আপনি যদি শুরুতেই অনেক কঠিন স্ত্রেচিং আরম্ভ করেন, তাহলে সেটি ভালর চেয়ে খারাপই বেশি করে থাকে।

No comments: