Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

সোনা বাচ্চাটা ঘুমায় না কেন?

ভেবে দেখুন বিছানায় শুয়ে আছেন। ঘণ্টা অতিক্রম হয়ে যাচ্ছে আপনার ছোট সোনা বাচ্চাটা এদিক-ওদিক করছে, এটা-সেটা বলছে এবং তার চোখে ঘুমের ছিটেফোঁটা নেই। আপনাকে আবার উঠে ঘরের কিছু কাজ করতে হবে, সকালে ঘুম থেকেও সময়মতো উঠতে হবে, আর বাচ্চার স্কুল থাকলে তো আরো সমস্যা! 

সময়মতো না ঘুমালে তো বাবুটাই স্কুলে যেতে বেঁকে বসবে। বিছানায় শুয়ে আপনার তখন নিজের মাথার চুল ছিঁড়তে ইচ্ছা করে, তাই না? বাচ্চা সময়মতো না ঘুমালে এমন লাগাটাই স্বাভাবিক। কিন্তু ভেবেছেন কি, সে কেন বিছানায় গেলেও ঘুমাচ্ছে না? এই কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করুন। বাচ্চা যেন সময় ঘুমায় সেটা নিশ্চিত করতে হলে কিছু বিষয়ের দিকে খেয়াল করতে হবে আপনাকে।

-সন্ধ্যার পর কখনই চকলেট বা কোমল পানীয় খেতে দেবেন না বাচ্চাদের। চকলেটের ক্যাফেইন বাচ্চাদের হাইপার করে তোলে। তাই সে বিছানায় গিয়ে ছটফট করে, ঘুমাতে পারে না। আর কোমল পানীয়তে থাকে প্রচুর সুগার, এটাও বাচ্চাদের হাইপার করে দেয়।

-দিনের বেলা অনেক বাচ্চা ঘুমায় একটু। সেটার প্রয়োজন হলে তাকে বিকাল পাঁচটার আগেই মাত্র এক ঘণ্টার জন্য ঘুমাতে দিন। সারা বিকাল ঘুমালে বা সন্ধ্যার পর পর ঘুমালে সেই বাচ্চা রাতে অনিদ্রায় ভুগবে এটাই স্বাভাবিক।

-রাত সাড়ে আটটার ভেতরে বাচ্চাকে রাতের খাবার খাইয়ে দিন। অল্প একটু টিভি দেখতে দিয়ে আপনার হাতের কাজ সেড়ে নিন যেন বাচ্চাকে বিছানায় রেখে আর না উঠতে হয়। দুধ খেতে দিতে চাইলে বিছানায় যাওয়ার আগে বাচ্চাকে দুধ খাইয়ে দিয়ে দাঁত ব্রাশ করিয়ে দিন। ঘুমানোর সময় সোনা বাচ্চাটাকে নরম কাপড়ের ঢিলেঢালা কাপড় পড়িয়ে দিন। এতে সে ঘুমের সময় আরাম পাবে।

-রাত দশটায় বিছানায় নিয়ে যেতে পারলে নিশ্চিত থাকুন এগারোটার ভিতরে ঘুমিয়ে পড়বে সে।

-ঘরের লাইট নিভিয়ে দিয়ে হালকা একটা লাইট জ্বালাতে পারেন। বিছানার পাশে টেবিল ল্যাম্প রাখবেন। রংবেরঙের ছবির বই বা গল্পের বই নিয়ে বিছানায় চলে যান। মাথায় হাত বুলাতে বুলাতে গল্প শোনাতে থাকুন। দেখবেন আস্তে করে ঘুমের দেশে হারিয়ে গেছে আপনার চোখের মনি।

No comments: