Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

মাত্র ১০ মিনিটের যত্নে দূর করে দিন কনুই ও হাঁটুর কালচে দাগ

পুরো দেহের ত্বকের রঙ উজ্জ্বল থাকলেও হাঁটু এবং কনুইয়ের ভাঁজে কালচে ছোপছোপ দাগের সমস্যায় ভুগে থাকেন অনেকেই। শুধুমাত্র কনুইয়ের কাছে কালচে দাগের কারণে অনেক ছোটো হাতার পোশাক পড়তে অস্বস্তি বোধ করেন। কিন্তু এই সমস্যা কিন্তু খুব সহজেই দূর করে দেয়া যায়। কালচে দাগের পাশাপাশি কনুই এবং হাঁটুর খসখসে ভাবও নিমেষেই দূর করে দিতে পারেন। ভাবছেন কীভাবে? চলুন তবে জেনে নেয়া যাক সহজ কিছু পদ্ধতি।

১) লেবুর ব্যবহার: একটি লেবু মাঝে খণ্ড করে নিন। একটু চিপে রস করে নিয়ে লেবুর খণ্ডটি ভালো করে কনুই ও হাঁটুর কালচে দাগের উপরে ঘষে নিন। লেবুর ব্লিচিং উপাদান কালচে দাগ দূর করবে। যদি একই সাথে খসখসে ভাব দূর করতে চান তাহলে লেবুর খণ্ড চিনির মাঝে গড়িয়ে নিন। এবং চিনি মাখানো লেবুর খণ্ড দিয়েই কনুই ও হাঁটু ঘষে নিন। বেশ ভালো ফল পাবেন।
২) অলিভ অয়েলের ব্যবহার
সামান্য অলিভ অয়েল গরম করে নিন। এবার এই অলিভ অয়েল ১০ মিনিট করে কনুই এবং হাঁটুর দাগের উপরে ঘষতে থাকুন। প্রতিদিন এই পদ্ধতি পালন করলে শুষ্ক হয়ে যাওয়া ত্বক এবং শুষ্ক ফেটে যাওয়া ত্বকের কারণে কালচে ভাব দূর হয়ে যাবে খুব সহজেই।
৩) লেবু ও বেসনের ব্যবহার
১ টি লেবুর রস চিপে নিন। এতে দিন ২ টেবিল চামচ বেসন। ভালো করে মিশিয়ে পেস্টের মতো তৈরি করুন। এরপর কনুই এবং হাঁটুতে লাগিয়ে রাখুন। যখন শুকিয়ে আসবে তখন হাতে অল্প পানি নিয়ে ঘষে ঘষে তুলে ফেলুন। চাইতে পুরো হাতে পায়ে এই মিশ্রণটি ব্যবহার করতে পারেন ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে।
৪) লেবু ও মধুর ব্যবহার
লেবুর ব্লিচিং উপাদান এবং মধুর ময়েসচারাইজার উপাদান খুব সহজেই হাঁটু ও কনুয়েই বিশ্রী কালচে দাগ দূর করে দিতে পারে। সমপরিমাণ লেবুর রস ও মধু মিশিয়ে ভালো করে মিশ্রন তৈরি করুন। এরপর মাত্র ১০ মিনিট ভালো করে ম্যাসেজ করে ধুয়ে ফেলুন মিশ্রণটি।
সাধারণ কিছু টিপসঃ
১) পিউমিস স্টোন বা স্ক্রাব ব্যবহার করুন মরা চামড়া দূর করতে।
২) ময়েসচারাইজার শুধু মুখের ত্বকে ব্যবহার করবেন না। কনুই এবং হাঁটুর ত্বকেও ময়েসচারাইজার লাগান।

No comments: