Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

কতদিন ব্যবহার করা যায় একটি টুথব্রাশ?

দাঁত পরিষ্কারে টুথব্রাশ খুব গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। একটি টুথব্রাশ কতদিন ব্যবহার করা যায়, এ নিয়ে অনেকেই দ্বিধার মধ্যে থাকে।

একটি টুথব্রাশ কতদিন ব্যবহার করা যায়, আর কী ধরনের পেস্ট ব্যবহার করা ভালো। একটি টুথব্রাশ কতদিন পর্যন্ত ব্যবহার করা যাবে?

 এই বিষয়টি কিন্তু অনেকেই জানে না। সাধারণ পর্যায়ের মানুষ হয়তো ব্রাশ কিনছে, কিন্তু কীভাবে ব্যবহার করছে, কতদিন ধরে ব্যবহার করছে এই ধারণাটি নেই। আমরা বলি টুথব্রাশে ব্রিটসেলগুলো যত দিন পর্যন্ত বের না হয়, তত দিন ব্যবহার করা যায়। সাধারণত নিয়ম অনুয়ায়ী চার থেকে পাঁচ মাস ব্যবহার করলে একটি ভালো ব্রাশ টেকার কথা।

টুথপেস্ট তো অনেক ধরনের বাজারে রয়েছে। ফ্লোরাইড সমৃদ্ধ টুথপেস্ট দাঁতের ক্ষয় প্রতিরোধে কাজ করে। দেখা যায়, ফ্লোরাইড সমৃদ্ধ টুথপেস্ট ব্যবহার করলে মুখের রোগগুলো কমে আসে।
আর হাড়িপাতিল মাজার মতো দাঁত ব্রাশ করা যাবে না। এতে দাঁতের ক্ষতি হয়।

 দাঁতের যে শক্ত আবরণ, এনামেল বলি যাকে, এতে জোরে ঘষা খেতে খেতে ক্ষয় তৈরি হয়। এই ক্ষেত্রে ঠাণ্ডা জল খেলে বা মিষ্টি খেলে দাঁত শির শির করতে পারে। এগুলো জোরে জোরে ব্রাশ করার কারণে হয়। অনেকে দেখবেন দাঁত চকচকে করার জন্য ছাই, কয়লা এগুলো ব্যবহার করে। এটা ঠিক নয়।   

No comments: